শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘর থেকে অজু করে নামাজে গেলে মিলবে যেসব নেয়ামত

জামাআতে নামাজ পড়ার ফজিলত অনেক বেশি। কিন্তু কোনো ব্যক্তি যদি ঘর থেকে অজু করে নামাজে যায়; তবে এ ছোট্ট ও সহজ আমলের কারণে নামাজি ব্যক্তির জন্য রয়েছে বিশেষ ৩টি নেয়ামতের ঘোষণা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকে তা বর্ণনা করেছেন। কী সেই বিশেষ নেয়ামত ঘোষণা?

> নামাজে রত থাকার সাওয়াব
কেউ যদি নিজ ঘরে অজু করে জামাআতে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে যায়, তবে তাকে নামাজরত বলেই গণ্য করা হবে; যতক্ষণ না পর্যন্ত সে আবার নিজ ঘরে ফিরে আসে। হাদিসের বর্ণনা থেকে তা প্রমাণিত।
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন তোমাদের কেউ নিজ ঘরে অজু করে মসজিদের দিকে রওয়ানা করে; তখন তাকে নামাজরত বলেই গণ্য করা হয়। যতক্ষণ না সে আবার (নামাজ থেকে) ঘরে ফিরে আসে। সুতরাং সে যেন হাতের আঙ্গুলগুলোকে একটির মধ্যে আরেকটি ঢুকিয়ে না দেয় (অর্থাৎ নামাজের সময় হলে হাত ঘুটিয়ে ঘরে বসে না থাকে)।’ (ইবনু খুজাইমা, মুসতাদরেকে হাকেম)

> জামাআতে নামাজ পড়ার সাওয়াব
ঘর থেকে ভালোভাবে অজু করে জামাআতে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে গিয়ে জামাআত না পেলেও অবশ্যই জামাআতে নামাজ পড়ার সাওয়াব পাবে মুমিন। হাদিসে এসেছে-
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি ভালোভাবে অজু করে মসজিদে গেলো। অতঃপর দেখলো মানুষ নামাজ পড়ে ফেলেছে। তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে (জামাআতে) নামাজ পড়া ব্যক্তিদের ন্যয় জামাআতে নামাজ পড়ার সাওয়াব দেবেন। এমনকি তাদের (জামাআতে নামাজ পড়া ব্যক্তিদের) সাওয়াবে একটুও ঘাটতি করা হবে না।’ (আবু দাউদ)

> ইহরামরত হাজির সাওয়াব
কেউ নিজ ঘর থেকে পবিত্রতার্জন (অজু) করে জামাআতে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে গেলে তাকে একজন ইহরামরত হাজির সাওয়াব দেয়া হবে। হাদিসে এসেছে-
হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি নিজ ঘর থেকে পবিত্রতার্জন (অজু) করে কোনো ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হয় তার সাওয়াব হবে একজন ইহরামরত হাজির ন্যয়।’ (আবু দাউদ)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের জন্য ঘর থেকে অজু করে নামাজের উদ্দেশ্যে বের হওয়া। তাতে জামাআত না পেলেও যেমন পাওয়া যাবে জামাআতে শরিক হওয়ার সাওয়াব। তেমনি ঘরে ফিরে আসা পর্যন্ত সময় নামাজে রত থাকার সাওয়াবও পাবে সে। আবার ইহরাম অবস্থায় থাকা হাজির মতো সাওয়াব মিলবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঘর থেকে অজু করে জামাআতের উদ্দেশ্যে বের হওয়ার তাওফিক দান করুন। ঘর থেকে অজু করে যাওয়ার ছোট্ট আমলটি যথাযথভাবে আদায় করার তাওফিক দান করুন। হাদিসের ওপর আমল করে ঘোষিত ফজিল পাওয়ার তাওফিক দান করুন। আমিন।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের