বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তিন নতুন মুখ ভারতের ওয়ানডে দলে

টি-টোয়েন্টিতে এক ইনিংস ব্যাটিং কারিশমা দেখিয়েই কপাল খুলে গেল সূর্যকুমার যাদবের। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে দলে আসা এই হার্ডহিটিং ব্যাটসম্যান এবার ডাক পেয়েছেন ভারতের ওয়ানডে দলেও।

সূর্যকুমারসহ ওয়ানডে দলে রয়েছে ৩ নতুন মুখ। বাকি দুজন হলেন-কর্ণাটকের পেসার প্রসিধ কৃষ্ণ এবং অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া। পুনেতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন তারা।

সদ্যসমাপ্ত ঘরোয়া বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েই ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন কৃষ্ণ আর ক্রুনাল। সূর্যকুমার নজরে এসেছেন টি-টোয়েন্টির অভিষেক ইনিংসে ৩১ বলে ৫৭ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে।

বৃহস্পতিবার আহমেদাবাদে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে সূর্যর ইনিংসে ভর করেই ৮ উইকেটে ১৮৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত। জবাবে ইংল্যান্ডের লড়াই থামে ৮ উইকেটে ১৭৭ রানেই। ৮ রানের জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতা এনেছে বিরাট কোহলির দল।

ভারতের ওয়ানডে স্কোয়াড : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমান গিল, শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইয়ুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, শার্দুল ঠাকুর।

একই রকম সংবাদ সমূহ

এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়

ফিফা আসিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা