বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘর-স্থাপনা নেই, গাছে ঝুলানো সাইনবোর্ডেই তালার নগরঘাটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা!

ভৌতিক ও অবকাঠামো বিহীন নগরঘাটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপনের বিরুদ্ধে তদন্ত শেষ হতে না হতেই অন্যত্র আবারও অনুমোদন বিহীন অবৈধ মাদ্রাসা তৈরীর অভিযোগ উঠেছে।

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ২নং নগরঘাটা ইউনিয়নের নগরঘাটা মৌজার এস.এ ১৬৪৮ নং খতিয়ানের ১৬৮৯ দাগে নগরঘাটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নাম করে একটি স্বার্থান্বেষী মহল অবৈধ সুবিধা নিতে থাকে। এঘটনায় নগরঘাটা গ্রামের এলাকাবাসীর পক্ষে নগরঘাটা ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মো. আব্দুল করিম বিশ্বাস সাতক্ষীরা জেলা প্রশাসক ও তালা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করলে তদন্ত শুরু হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের ০৫.৪৪.৮৭০০.০২৩.০১.০০২.২০-৮৫১নং স্মারকে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্তের নির্দেশ দেন।

সরেজমিনে তদন্ত শেষে জেশিঅ/সাত/২০২২/১০১ নং স্মারকে তদন্ত প্রতিবেদনে জেলা শিক্ষা অফিসার উল্লেখ করেন যে, সরেজমিনে দেখা যায় যে, উল্লেখিত জমিতে কোন মাদ্রাসার অবকাঠামো নাই। মাদ্রাসার নামে কোন শিক্ষার্থী পড়ানো হয় তা জানা যায়নি বা কোন মাদ্রাসা কর্তৃপক্ষের সন্ধান ও পাওয়া যায়নি। নগরঘাটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নামে কোথায় কোন নথিপত্র পাওয়া যায়নি।

মাদ্রাসার নামে কোন শিক্ষক নিয়োগ বা কোন নিয়োগ বাণিজ্যের তথ্য পাওয়া যায়নি। তালা উপজেলা নির্বাহী অফিসার তালা এসিল্যান্ডকে সরেজমিনে তদন্ত করতে নির্দেশ দিলে তালা এসিল্যান্ড তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন যে, বর্ণিত জমিতে কোন মাদ্রাসার অবকাঠামো বা অস্থিত্ব নেই, মাদ্রাসার নামে কোন জায়গায় ছেলে মেয়ে পড়ানো হয়না বা মাদ্রাসার পক্ষে কোন কর্তৃপক্ষের সন্ধান পাওয়া যায়নি। তদন্তকালে অবৈধ লেনদেনের মাধ্যমে শিক্ষক নিয়োগ ও অর্থ বাণিজ্যের তথ্য মেলেনি। এ থেকে বোঝা যায় যে, মাদ্রাসাটির কোন অস্থিত্ব ও অনুমোদন নেই। মাদ্রাসার পক্ষে কোন কাগজ পত্রও দেখাতে পারেনি। ভৌতিক ও অবকাঠামো বিহীন অবৈধ নগরঘাটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নামকরণ করে একটি চক্র ফায়দা লোটার চেষ্টা করছে।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরঘাটা পোড়ার বাজার সংলগ্ন আলিম খাঁর বাগানের কবর স্থানের পাশে নতুনভাবে ঐ চক্রটি প্রতারণা করতে অনুমোদন ছাড়াই আবারও মাদ্রাসা তৈরী করছে। মাদ্রাসার নামে কোন নিয়োগ না হওয়া সত্বেও একজন সুপার সেজেছে এবং আরো ৪জন তারা মাদ্রাসার শিক্ষক বলে পরিচয় দিচ্ছে। সচেতন মহল ও এলাকাবাসীর দাবী ভৌতিক ও অবকাঠামো বিহীন নগরঘাটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপনের বিরুদ্ধে তদন্ত শেষ হতে না হতেই অন্যত্র নিয়ম-নীতির তোয়াক্কা না করে অনুমোদন বিহীন অবৈধ মাদ্রাসা তৈরী দ্রæত বন্ধ করা হোক। তা না হলে অনেক নিরীহ মানুষ প্রতারকদের দ্বারা প্রতারিত হতে পারে।

এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত আশু হস্তক্ষেপ কামনা করেছে।

একই রকম সংবাদ সমূহ

শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্মারকলিপি প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের সামনে শিশু রামিছা ধর্ষণ ওবিস্তারিত পড়ুন

তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

সাতক্ষীরার তালায় আলোচিত মোঃ দিদার আলী মোড়লকে গাঁজা সেবনের সময় আটক করেছেবিস্তারিত পড়ুন

তালায় নিরাপদ দুধ উৎপাদনে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : “নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি” প্রতিপাদ্যেবিস্তারিত পড়ুন

  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা : মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা
  • সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • তালার খলিলনগরে ৬ কিলোমিটার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন
  • তালায় তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে তালা প্রেস ক্লাবের অভিনন্দন
  • ভারতে মুসলিম নি*র্যাতনের প্রতিবাদে তালায় বিশাল বি*ক্ষোভ মিছিল
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন শনিবার
  • প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু
  • কলারোয়ায় বুশরা সমবায় সমিতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন
  • তালায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • তালার হাজরাকাটি বাজারে চাঁদাবাজি ও দোকান দখলের অভিযোগে থানায় এজাহার দায়ের