বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘুমে কেটেছে ১০ কোটি বছর !

সম্প্রতি জাপানের বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরের তিন হাজার ৭০০ থেকে পাঁচ হাজার ৭০০ মিটার গভীরে প্রাগৈতিহাসিক যুগের কিছু অণুজীবের খোঁজ পেয়েছেন। যেগুলো প্রায় ১০ কোটি বছর ঘুমিয়ে ছিল। ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, শৈবাল-ছত্রাক, আর্কিয়াসহ এদের সংখ্যা লক্ষাধিক বলে জানিয়েছে বিজ্ঞানীরা।

জাপান এজেন্সি ফর মেরিন-আর্থ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সমুদ্রবিজ্ঞানীরা এই আণুবীক্ষণিক জীবদের খোঁজ পেয়েছেন।

বিজ্ঞানীরা বলছেন, সাগরের তলদেশে খাবার ও অক্সিজেনের প্রবল অভাব। সেখানে কিভাবে কোটি কোটি বছর বেঁচে ছিল এই অণুজীবগুলো, তা আশ্চর্যের। সুপ্তাবস্থায় ছিল তারা। তুলে আনতেই ঘুম ভেঙেছে তাদের; ফের সজীব হয়ে উঠেছে।

জানা যায়, ‘মাইক্রোবিয়াল লাইফ’ নিয়ে বড় ধরনের গবেষণা চলছে জাপানে। এর অধীনে সাগরের গভীরে আণুবীক্ষণিক জীবের খোঁজ করছেন বিজ্ঞানীরা। এই গবেষণার সঙ্গে রয়েছে আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, জাপানের কোচি ইউনিভার্সিটি ও মেরিন ওয়ার্কস।

বিজ্ঞান সাময়িকী নেচার কমিউনিকেশনে এই গবেষণার ফল গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে।

গবেষক ইউকি মোরোনো বলেন, ল্যাবরেটরিতে নিয়ে আসতেই সক্রিয় হয়ে ওঠে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ও আর্কিয়ারা।

খাবার দেওয়া হলে তা খেয়ে বিভাজিত হতেও শুরু করে তারা। এদের সক্রিয়তা এতটুকু নষ্ট হয়নি বলে জানান তিনি। সেই সময়কার পৃথিবীর বায়ুমণ্ডল ও জীববৈচিত্র্যের আরো বিস্তারিত জানা যাবে এই আণুবীক্ষণিক জীবদের জিনের গঠন বিন্যাস বের করলে-এমনটি দাবি বিজ্ঞানীদের।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন

জাপানি ভাষা শিক্ষার মাধ্যমে দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে আন্তর্জাতিক মানেরবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা

যুক্তরাষ্ট্রে কাজের স্বপ্ন দেখা বিদেশি নাগরিকদের জন্য নতুন করে বড় ধাক্কা আসতেবিস্তারিত পড়ুন

  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
  • হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল
  • লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার
  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা