সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চলেন হিংসা ভুলে নতুন বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাই: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব, ঢাকা কলেজের সাবেক ছাত্র ও শিক্ষক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৫ বছরের ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অনেক রক্তপাত হয়েছে। আমরা আবার একটা নতুন বাংলাদেশ পেয়েছি। চলেন সবাই একসঙ্গে মিলে সব হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে নতুন বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।

তিনি বলেন, তরুণ প্রজন্ম এখন অনেক এগিয়ে, তারা অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত। অনেক বেশি তারা জানে আর এই জানাটার কোনো শেষ নেই। তরুণকে এখন সবচেয়ে বেশি লেখাপড়ার ওপর গুরুত্ব দেওয়া দরকার।

শুক্রবার মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢালী আম্বার রিসোর্টে ঢাকা কলেজের সাবেক ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকা কলেজ একটা সময় সবচেয়ে উঁচু একটা প্রতিষ্ঠান ছিল। আমরা ওই গৌরবটা যেন না হারাই। স্বাধীনতার পর আমার ঢাকা কলেজে পড়াশোনা করার সুযোগ হয়েছিল। সেই সময়ের এক্সপেরিয়েন্ট আমার জীবনে একটা প্রাচীর হয়ে রয়েছে। এখানে এসে আমি অনেক আগে যারা কলেজ থেকে বেরিয়ে গেছে তাদের পেয়েছি। তখনকার সময় আর এখনকার সময় অনেক পার্থক্য। এখন অনেক চিন্তা ভাবনা, প্রযুক্তি এবং জেনারেশন বিরাট একটা পার্থক্য আছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি গর্বিত মনে করি যে, আমি ঢাকা কলেজের ছাত্র। আমি এই কলেজে যা শিখেছি, দেখেছি এবং ছাত্র রাজনীতির একটা এক্সপেরিয়েন্স সব মিলিয়ে ঢাকা কলেজের জীবনটা আমার জন্য আনন্দময় ছিল। সেখান থেকেই আমার জীবনের চমৎকার সময়টা শুরু হয়েছিল।

তিনি আরও বলেন, আমরা অনেক দূর এগিয়েছি; আমাদের আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। এজন্য আমার বিশ্বাস ঢাকা কলেজের ছাত্ররা মেধার ভিত্তিতে এখন আরও বেশি সময় দেবে- সেই সময়টা এখন চলে আসছে।

ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়ন আয়োজক কমিটির আহবায়ক, ঢাকা কলেজের সাবেক ভিপি, কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিএনপি নেতা ফজলুল হক মিলন, সাবেক এমপি ও ভিপি বরকত উল্লাহ, ঢাকা কলেজের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী ছাড়াও কলেজটির সাবেক শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

ঢাকা কলেজ গ্র্যান্ড রিইউনিয়ন-২০২৫ কেন্দ্র করে রিসোর্টটি মিলন মেলায় রূপ নেয়। দিনব্যাপী খাওয়া-দাওয়া আনন্দ ছাড়াও কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ন্যান্সি।

একই রকম সংবাদ সমূহ

দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী

দলের নাম ভাঙিয়ে কোনো ধরনের অপকর্মে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেবিস্তারিত পড়ুন

৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম

তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম ছয় মাসকে ‘সম্পূর্ণ ব্যর্থ’ দাবি করেবিস্তারিত পড়ুন

ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে প্রথমবার নয়াপল্টনে রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দাপ্তরিকবিস্তারিত পড়ুন

  • জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
  • বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন রশিদুজ্জামান মিল্লাত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব
  • রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর