বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সীমান্তে নারী-শিশুসহ আটক ৬, রুপিসহ ভারতীয় মোবাইল ফোন উদ্ধার

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে নারী-শিশুসহ ৬ জনকে আটক করেছে । উদ্ধার করেছে ভারতীয় রুপিসহ সাতটি মোবাইল ফোন। আটককৃতদের মধ্যে ২ পুরুষ, ২ শিশু ও ২ নারী রয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোরে কলারোয়ার সীমান্তবর্তী সুলতানপুর গ্রামে এ আটক ও উদ্ধার অভিযানের ঘটনা ঘটে। এরা সকলেই অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসছিলো। এ বিষয়ে কলারোয়া থানায় দাখিলকৃত এজাহারে উল্লেখ করা হয়, আটকৃতরা অবৈধভাবে ভারতে যায় এবং অবৈধভাবেই ভারত থেকে বাংলাদেশ সীমান্তে ফিরে আসে। শুক্রবার ভোরে সুলতানপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে বাংলাদেশের দুইশ গজ অভ্যন্তরে (মেইন পিলার ১৬/৫ এসআর) সুলতানপুর গ্রামের পোতাপাড়া এলাকায় জনৈক শওকত হোসেনের আমবাগান থেকে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করা ব্যক্তিদের আটক করেন। আটককৃতদের কাছ থেকে বিজিবি সদস্যরা রিয়েলমি, কার্বন, স্যামসাং গ্যালাক্সি, ভিভো, পোকো ব্র্যান্ডের সাতটি মোবাইল ফোন, ভারতীয় রুপি ২০,৩৬৯ ও বাংলাদেশি ১,২০০ টাকা উদ্ধার করেন। আটককৃতরা হলো: যশোরের শার্শা থানার রাবেয়া খাতুন (৬০), গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার নিরালা বাকচি(৩২) ও সাথে ৪ বছরের শিশুপুত্র আয়ুশা, ঝিকরগাছা থানার জাকির হোসেন ও সাথে ১০ বছরের শিশু পুত্র লিয়ন এবং জামালপুর জেলার চরপুলিশা এলাকার ইসরাফিল শেখ(৩০)।
এঘটনায় শুক্রবার বিকেলে সাতক্ষীরা ৩৩ বিজিবির সুলতানপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার আসলাম হাওলাদার বাদী হয়ে কলারোয়া থানায় পাসপোর্ট আইন ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে (২৫/বি) মামলা দায়ের করেন ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব