বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চাঁদাবাজির ইমপ্যাক্ট দ্রব্যমূল্যেও পড়ছে, এটা নিয়ন্ত্রণ করতে হবে: ওবায়দুল কাদের

চাঁদাবাজি অতিরিক্ত বাড়ার বিষয়টি মনিটরিংয়ে আছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়, তবে নিয়ন্ত্রণ করতে হবে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সড়কপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবহন নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘চাঁদাবাজি অতিরিক্ত বাড়ার বিষয়টা আমাদের মনিটরিংয়ে আছে। চাঁদাবাজি বন্ধ করতে পারবেন? হয়তো নিয়ন্ত্রণ করা যাবে! করাপশন কোথায় হচ্ছে না! আমেরিকায় হচ্ছে না! কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। চাঁদাবাজি এমন জায়গায় গিয়ে পড়েছে যে, আজ প্রধানমন্ত্রীকেও এ নিয়ে বলতে হচ্ছে। কারণ, এটার ইমপ্যাক্ট দ্রব্যমূল্যেও গিয়ে পড়ছে।’

তিনি বলেন, ঈদের সময় কিছুটা যানজট হবে। যানজটমুক্ত দাবি করা সমীচীন নয়। মহাসড়কগুলোয় ১৫৫টি জায়গা চিহ্নিত করা হয়েছে যানজটের সম্ভাব্য স্পট হিসেবে, সবচেয়ে বেশি ঢাকা-উত্তরবঙ্গ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে।

কাদের বলেন, যানজট কমাতে জরুরি পরিষেবা ছাড়া ঈদের আগে-পরে ৩ দিন করে মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেযা হয়েছে। এ ছাড়া ঈদের ৭ দিন আগে শেষ করতে হবে মহাসড়কের সংস্কারকাজ।

সেতুমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা নিয়ে দুর্ভাবনার শেষ নেই। তবে বিআরটিএ ও হাইওয়ে পুলিশের ক্ষমতা বাড়াতে না পারলে, যত ভালো সিদ্ধান্তই নেয়া হোক না কেন, কাঙ্ক্ষিত সুফল মিলবে না। ঈদে দুটি জায়গা ঠিক করলে সব ঠিক। হানিফ ফ্লাইওভার থেকে ঢাকায় নির্বিঘ্নে প্রবেশের ব্যবস্থা করতে হবে এবং গাজীপুর সড়কে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী
  • মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা ওভারনাইট সমাধানযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • স্বজন-প্রতিবেশীদের সাক্ষ্যে উঠে এলো রামিসা হত্যার ভয়াবহ চিত্র