শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চীন ও ভারতের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা জাপানের

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে কথিত সমর্থনের জন্য চীন, ভারত, কাজাখস্তান এবং উজবেকিস্তানের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে জাপান। শুক্রবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

জাপানি কোম্পানিগুলোকে পণ্য রপ্তানি করা নিষিদ্ধ করা হয়েছে; যার মধ্যে রয়েছে হংকং-ভিত্তিক এশিয়া প্যাসিফিক লিংকস লিমিটেড এবং শেনজেনে অবস্থিত ইলুফা ইলেকট্রনিক্স লিমিটেড। খবর আলজাজিরার।

ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র দিচ্ছে উত্তর কোরিয়া; এর দায়ে গত মাসে ওই দুই দেশের কিছু ব্যক্তি, সংস্থা ও জাহাজের ওপর একগুচ্ছ নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। এর পরই শুক্রবার বাণিজ্য নিষেধাজ্ঞা ঘোষণা করে দেশটি।

গত ১২ জুন পাবলিক ব্রডকাস্টার এনএইচের বরাতে আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছিল, মস্কোর সামরিক বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে সমর্থন করেছে এমন অভিযোগে চীনা সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা বিবেচনা করছে জাপান।

প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, এ নিষেধাজ্ঞা হলে জাপান থেকে চীনা প্রতিষ্ঠানগুলোর ওপর রপ্তানি নিষিদ্ধ করা হবে।

রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করার জন্য গত সপ্তাহে চীন, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কসহ অভিযুক্ত ৩০০ জনের বেশি ব্যক্তি এবং সংস্থাকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রে ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন বলেছেন, এই পদক্ষেপগুলি ‘বিদেশি প্রযুক্তি, সরঞ্জাম, সফ্টওয়্যার এবং আইটি’ পরিষেবাগুলো থেকে উপকৃত হওয়ার রাশিয়ার ক্ষমতাকে হ্রাস করবে।

একই রকম সংবাদ সমূহ

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে প্রায় ৪ লাখবিস্তারিত পড়ুন

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা