শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চুয়াডাঙ্গায় খাদ্য সহায়তা বয়কট করে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বয়কট করে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের হাসান চত্বর এলাকায় বিক্ষোভ করেন তারা। এ সময় চলমান লকডাউনে মোটরগাড়ি খুলে দেয়ার দাবি জানান তারা।

এর আগে শহরের চাঁদমারী মাঠে লকডাউনের প্রভাবে কর্মহীনদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান করার জন্য তালিকাভুক্ত ৩০০ জন পরিবহনশ্রমিককে খাদ্য সহায়তা নেয়ার জন্য আসতে বলে জেলা প্রশাসন। শ্রমিকরা ওই মাঠে এসে জড়ো হতে থাকে। এক পর্যায়ে তারা খাদ্য সহায়তা নেবেন না বলে জানিয়ে দেন তারা। এ সময় খাদ্য সহায়তার নামে নামমাত্র কিছু সামগ্রী দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

পরে তা বয়কট করে সেখান থেকে বিক্ষোভ মিছিল সহকারে শহরের হাসান চত্বরে গিয়ে বিক্ষোভ সমাবেশ করেন শ্রমিকরা। নানা ধরনের বক্তব্য দিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পুলিশ ও শ্রমিক নেতারা ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে শান্ত করার চেষ্টা করেন।

বিক্ষোভ সমাবেশে শ্রমিকরা বলেন, প্রায় একমাস ধরে বন্ধ রয়েছে যাত্রীবাহী মোটরগাড়ি। এতে আমরা কর্ম হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণ চাল ডাল, আলু ও পেঁয়াজ দেয়ার নাম করে ডাকা হয়েছে। ওই সামান্য পরিমাণ খাবার দিয়ে আমাদের দুদিনও চলবে না। বরং আমাদের মোটরগাড়ি খুলে দিলে আমরা খেয়ে বাঁচতে পারব।

জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন মণ্ডল জানান, দীর্ঘদিন গাড়ি বন্ধ থাকায় না খেয়ে দিন কাটছে অনেক শ্রমিকের। এর মধ্যে জেলা প্রশাসনের ডাকে খাদ্য সহায়তা নিতে গিয়ে খাদ্যসামগ্রী দেখে তারা ক্ষুব্ধ হয়ে পড়েন। এরপর বিক্ষোভ করেন শ্রমিকরা। পরবর্তীতে শ্রমিকদের শান্ত করে বাড়ি ফেরানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর