শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনগণই আমার শক্তি : কর্মী সমাবেশে কলারোয়া উপজেলা চেয়ারম্যান লাল্টু

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারে কর্মী সমাবেশ করেছেন উপজেলা চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য আমিনুল ইসলাম লাল্টু।

আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বুধবার (১৮ মে) সন্ধ্যার পর ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, ‘ছাত্র রাজনীতি থেকে এখন পর্যন্ত রাস্তার কর্মী হিসেবে সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি। জনগণই আমার শক্তি।’
সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়কে। তিনি আছেন বলেই স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তবে। একের পর এক উন্নয়নমূলক মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।’

দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে নিজের পাশে থেকে আগামি জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিক বিজয়ী করার আহবান জানান তিনি।

চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় চন্দনপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নেতা ডালিম হোসেন।

বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিমুজ্জামান টিপু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফাহিম, উপজেলা যুবলীগ নেতা শেখ মারুফ আহমেদ জনি, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য ইউসুফ আলী, বীর মুক্তিযোদ্ধা মোসেলেম আলী, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা নাইমুর রহমান হিমেল, রাশেদ হোসেন প্রমুখ।

যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা