সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে থাকা চার দেশ

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চার দেশের শিশুরা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে ‘অতি উচ্চ মাত্রার’ ঝুঁকিতে রয়েছে ইউনিসেফের নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে।
শুক্রবার প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর মধ্যে আফগানিস্তান, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিশু ও তরুণদের স্বাস্থ্য, শিক্ষা ও সুরক্ষা হুমকির মুখে।

‘জলবায়ু সঙ্কট কার্যত শিশু অধিকারের সঙ্কট’ শীর্ষ এ প্রতিবেদনে প্রথমবারের মত শিশুদের জলবায়ু ঝুঁকি সূচক (সিসিআরআই) প্রবর্তন করেছে ইউনিসেফ।

এই সূচকে ‘অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ’ এলাকা হিসেবে চিহ্নিত ৩৩টি দেশে বসবাস করে প্রায় ১০০ কোটি শিশু।

ঘূর্ণিঝড় ও তাপপ্রবাহের মত জলবায়ু ও পরিবেশগত আঘাতের মুখোমুখি হওয়া এবং অপরিহার্য পরিষেবার সুযোগের ভিত্তিতে শিশুরা এ ধরনের দুর্যোগের ক্ষেত্রে শিশুরা কতটা ঝুঁকিতে রয়েছে তা বিশ্লেষণ করা হয়েছে প্রতিবেদনে।

জলবায়ু ও পরিবেশগত অবস্থা এবং তাতে শিশুদের ঝুঁকি বিশ্লেষণ করে শূন্য থেকে ১০ ভিত্তিক স্কেলে ঝুঁকির মাত্রা নির্ধারণ করা হয়েছে। এবং ওই দুই নির্ণায়ক মিলিয়েই তৈরি হয়েছে শিশুদের জলবায়ু ঝুঁকি সূচক।

এই সূচকে যে দেশের পয়েন্ট যত বেশি, সেই দেশের শিশুরা জলবায়ু পরিবর্তনের কারণে তত বেশি ঝুঁকিতে রয়েছে বলে ধরে নিতে হবে।

একই রকম সংবাদ সমূহ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার