শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জলবায়ু সম্মেলন : আশ্বাস নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় উপকূলের জলবায়ু কর্মীরা

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জলবায়ু ধর্মঘট পালন করেছে সাতক্ষীরার শ্যামনগরের তরুণরা।

শুক্রবার (৫ নভেম্বর) সকালে শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নের খোলপেটুয়া নদীর পাড়ে তরুণরা তাদের দাবি সংবলিত প্লাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন।

পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, প্রতীকী যুব সংসদ ও কোস্টাল ইয়ুথ অ্যাকশন হাবের আয়োজনে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস সাতক্ষীরা ইউনিটের সহ-সমন্বয়ক জান্নাতুল নাঈম ও রাইসুল ইসলামের নেতৃত্বে এই ধর্মঘট পালিত হয়।

এতে বক্তারা গ্লাসগোতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১ দশমিক ৫ ডিগ্রিতে সীমিত রাখতে উন্নত দেশগুলোকে চাপে রাখাসহ প্যারিস চুক্তি বাস্তবায়নের জন্য বিশ্ব নেতাদের প্রতি জোর দাবি জানান।

তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাস্তুচ্যুতের সংখ্যা বাড়ছে এবং মানচিত্র থেকে স্থান হারিয়ে যাচ্ছে। এই সম্মেলন উপকূলের মানুষদের আশা জাগানোর সম্মেলন। সবাই তাকিয়ে আছে, জলবায়ু তহবিলের টাকা দিয়ে তৈরি হবে বেড়িবাঁধ, নিরাপদে বসবাস করবে উপকূলের মানুষ।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে জীবন-জীবিকা উন্নয়নে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

পরিতোষ কুমার বৈদ্য : শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা মেীজার ৫০নং গাবুরা সরকারিবিস্তারিত পড়ুন

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব কৃষিচর্চা সম্প্রসারণেরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
  • শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের
  • উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ ও চারা রোপণে ঐক্যবদ্ধ অঙ্গীকার
  • শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
  • শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ
  • শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি
  • শ্যামনগরে বিদ্যালয়ের অফিসে আগুন: পুড়ে গেছে কম্পিউটার, শিক্ষা উপকরণ ও নথিপত্র
  • শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক