রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতা বন্ধে

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিবৃতি প্রকাশে ভেটো যুক্তরাষ্ট্রের

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। একইসঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানান সংস্থাটির মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস।

তবে নিরাপত্তা পরিষদের বিবৃতি প্রকাশে ভেটো দিয়েছে ইসরায়েলের বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলকে সমর্থন দেয়ায় বাইডেনের দাওয়াত বর্জন করেছে মুসলিম নেতারা।

রোববার ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে জরুরি ভার্চুয়াল বৈঠক করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এসময় সদস্যদেশগুলোর প্রতিনিধিরা চলমান সংঘাত বন্ধে সম্মতি প্রকাশ করেন। বৈঠকে অংশ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার নিন্দা জানান বেশিরভাগ সদস্যদেশ। এসময় যুদ্ধবিরতির আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস।

তিনি বলেন, একদিকে রকেট হামলা অন্যদিকে বিমান থেকে বোমা হামলা। এই সংঘাত অবশ্যই বন্ধ হতে হবে। ইসরায়েল ও ফিলিস্তিন দুই রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে।

তবে, নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির খসড়া বিবৃতি প্রকাশে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে চীন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ইসরায়েল ও ফিলিস্তিন নিয়ে শান্তিপূর্ণ আলোচনাকে সবসময় সমর্থন দেবে চীন। শান্তিপ্রতিষ্ঠার দায়িত্ব নিরাপত্তা পরিষদের। কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য সেটা সম্ভব হচ্ছে না।

এদিকে ফিলিস্তিন ইস্যুতে মার্কিন সরকারের অবস্থান ও ভূমিকার প্রতিবাদ জানিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের অনুষ্ঠান বর্জন করেছে মুসলমানদের অধিকার সংগঠনগুলোর নেতারা। মুসলিম সংগঠনগুলোর অভিযোগ, ফিলিস্তিনে ইসরায়েলি হামলার সরাসরি সমর্থন ও সহযোগিতা দিচ্ছে বাইডেন প্রশাসন। রোববার ওই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয়বিস্তারিত পড়ুন

  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার
  • নারীরা নেতৃত্ব দিলেই বিশ্ব এগিয়ে যায়: খলিলুর রহমান