বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন ১৪০ পুলিশ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষার কাজে অসামান্য অবদান ও পেশাদারিত্ব প্রদর্শনের জন্য মালির রাজধানী বামাকোতে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের (এফপিইউ) ১৪০ জন সদস্যকে জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত করা হয়েছে।

পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে এক বছর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করায় এ পদক প্রদান করা হয়। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ সদরদফতরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদরদফতরের পক্ষ থেকে বলা হয়, মালির রাজধানী বামাকোতে ইউনাইটেড নেশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন মালি (এমআইইউএসএমএ) সদরদফতর ব্যানএফপিইউ ক্যাম্প-এ এ পদক প্রদান অনুষ্ঠিত হয় গত ২১ সেপ্টেম্বর। এমআইইউএসএমএ পুলিশ কমিশনার জেনারেল বেটিনা পেট্রিসিয়া বুগানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কমান্ডার (পুলিশ সুপার) বেলাল উদ্দিন, এফপিইউ সদস্যদের মেডেল পরিয়ে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিফ অব অপারেশনস শারফাদিন মার্গিস, এমআইইউএসএমএ-এ নিয়োজিত বিভিন্ন দেশের মিলিটারি, পুলিশ ও সিভিলিয়ান সদস্যরা।

পুলিশ কমিশনার জেনারেল বেটিনা পেট্রিসিয়া বুগানি তার বক্তব্যে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করে সকলকে অভিনন্দন জানান। মিশন ম্যান্ডেট বাস্তবায়নে ব্যানএফপিইউ-১ এর সক্রিয় সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, আজকের এ মেডেল প্রাপ্তি তাদের সেই অবদানের স্বীকৃতি।

চলমান কোভিড-১৯ মহামারিসহ সংঘাতপূর্ণ এলাকায় সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ পুলিশের সদস্যরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সম্মান অক্ষুণ্ণ রাখায় সকলকে ধন্যবাদ জানান কমান্ডার বেলাল উদ্দিন।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • ২২ অক্টোবর ছুটি অনুমোদন, পূজায় টানা ৫ দিনের ছুটি
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী