রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় বাজেট ঘোষণা ২ জুন, হবে সরাসরি সম্প্রচার

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২ জুন সোমবার জাতির উদ্দেশে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। ওই দিন বিকেল চারটায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে উপদেষ্টার এই বাজেট বক্তব্য সম্প্রচার করা হবে।

তথ্য অধিদপ্তর বৃহস্পতিবার (২৯ মে) এক তথ্য বিবরণীতে এ কথা জানায়।

তথ্য বিবরণীতে বলা হয়, জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করতে সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে বিটিভি থেকে ফিড গ্রহণ করে বাজেট ভাষণটি একই সঙ্গে সম্প্রচার করবে। অর্থ উপদেষ্টা বাজেট উপস্থাপনের আগে একই দিন উপদেষ্টা পরিষদ সেটি অনুমোদন দেবে। এরপর তা কার্যকর হবে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে।

সংসদের বাইরে এর আগেও বাজেট উপস্থাপনার উদাহরণ রয়েছে দেশে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ২০০৭-০৮ এবং ২০০৮-০৯ অর্থবছরের বাজেট টেলিভিশন ও বেতারের মাধ্যমে ঘোষণা করেছিলেন।

বিগত বছরগুলোর প্রতিবার বাজেট দেওয়া হতো জুনের প্রথম দিকে যেকোনো বৃহস্পতিবার। পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুন। ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার আগেই এবার বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা। সংগত কারণেই বাজেট নিয়ে এবার আলোচনা করার সুযোগ থাকছে না।

আলাদা তথ্য বিবরণীতে তথ্য অধিদপ্তর জানিয়েছে, অর্থ উপদেষ্টা বাজেট–পরবর্তী সংবাদ সম্মেলন ডেকেছেন ৩ জুন মঙ্গলবার বেলা তিনটায়। বরাবরের মতোই এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে। সংবাদ সম্মেলনে শুধু গণমাধ্যমকর্মীরাই প্রশ্ন করার সুযোগ পাবেন।

চলতি ২০২৪–২৫ অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার। নতুন বাজেটের আকার কমে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা

নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া ব্রিকস সম্মেলনের যৌথ ঘোষণায় সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্যবিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

  • ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, সিদ্ধান্ত শিগগির: চিফ হুইপ
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ