মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ৫ দেশের রাষ্ট্রপ্রধান

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল ৫০ বছর পূর্তিতে এবারই প্রথম সাভারের জাতীয় স্মৃতিসৌধে পাঁচটি দেশের রাষ্ট্র প্রধানদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের কথা রয়েছে।

প্রস্তুতির জন্য ব্যস্ততা চলছে সৌধচত্বরসহ পুরো এলাকায়। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের ছবি টানানোসহ শোভাবর্ধনের কাজ চলছে জোরেশোরে। হেলিপ্যাড থেকে শুরু করে শহীদ বেদি ও মূল ফটক পর্যন্ত পথ সাজানো হয়েছে।

এ উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের বহনকারী বিমান বাহিনীর হেলিকপ্টার তাদের নিরাপদে অবতরণের মহড়াও সেরে নিচ্ছে। প্রস্তুতিও শেষ হয়েছে তিনবাহিনীর কুচকাওয়াজ দলের। ফুলের বাগানেও জাতীয় পতাকার দৃশ্যায়ন।

গণপূর্ত বিভাগ উপ-সহকারী প্রকৌশল মিজানুর রহমান বলেন, পুরোপুরি প্রস্তুত করা হয়েছে সৌধপ্রাঙ্গণ। আর ২৬ মার্চ এই আনুষ্ঠানিকতা শেষ হবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ভারতের রাষ্ট্রপ্রধানসহ দেশবাসীর শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে।

পুলিশ জানায়, দেশি-বিদেশি রাষ্ট্রপ্রধানদের আগমন উপলক্ষে নজিরবিহীন নিরাপত্তা নেয়া হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, অতিথিদের নিরাপত্তার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। আগামী ২৬ মার্চ পর্যন্ত এ নিরাপত্তা অব্যাহত থাকবে। কোন ধরনের আশঙ্কা নেই। তবে, আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

১৭ মার্চ বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদ্বীপের রাষ্ট্রপ্রধান জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। ১৯ মার্চ শ্রীলঙ্কা, ২২ মার্চ নেপাল, ২৪ মার্চ ভুটান ও ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নিবিস্তারিত পড়ুন

গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি: ভারতীয় হাইকমিশনার
  • ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: তারেক রহমান
  • নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়
  • ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান এখন ঢাকায়
  • কাদের-আরাফাতের ফোনালাপ : সংঘর্ষ-মারামারির ফুটেজ দেখালে টিভি চ্যানেল বন্ধ
  • শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ