বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার সুলতানপুরে মোসলেমা জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতক্ষীরার সুলতানপুরে মোসলেমা জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ৯টায় পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর ক্লাব মাঠের দক্ষিণ পাশের মরহুম আবুল খায়ের এঁর পৈত্রিক সম্পত্তির উপর পারিবারিকভাবে দানকৃত সাড়ে ৪ কাঠা জমির উপর ৫তলা ভিত বিশিষ্ট ৫তলা নতুন মসজিদ ভবনের বেজ ঢালাইয়ের মধ্য দিয়ে মোসলেমা জামে মসজিদ নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মরহুম আবুল খায়ের এঁর পরিবারের সদস্য সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, কাজী ফারুক হাসান, শেখ শাহাজান কবির সাজু, শেখ আব্দুল কাদের, হাফেজ মো. আবুল হোসাইন, কাজী মো. মনির (ম্যান্ডো), ডা. সেলিম হোসেন, ডা. ময়না, শফিকুল ইসলাম মিঠু, শেখ নাজমুল হক রনি, কামাল উদ্দিন কমল প্রমুখ।

পরিবারের সদস্য ও অতিথিবৃন্দ বেজ ঢালাইয়ে নির্মাণ সামগ্রী ঢেলে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন।

মরহুম আবুল খায়ের এঁর পরিবারবর্গের সহযোগিতায় এ মসজিদটি নির্মাণ করা হচ্ছে।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ কাজী সাইদুর রহমান ও হাফেজ মো. সাদিকুল ইসলাম।

এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার ধর্মপ্রাণ মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা

সাতক্ষীরা সদর উপজেলার কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষের ছাদের একটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গাবিস্তারিত পড়ুন

সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক এবং একুশে টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি জি,এমবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত
  • ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল