রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামায়াতে ইসলামী রমজাননগর ইউনিয়নের আমিরের শপথ টিম গঠন

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি :- বাংলাদেশ জামায়াতে ইসলামী রমজাননগর ইউনিয়নের নতুন আমীর ও টিম গঠন করা হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১০ টায় ভেটখালি এ করিম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই টিম ঘোষণা করা হয়।

উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা আমির মাওলানা আব্দুল মজিদ, উপজেলা নায়েবে আমির মাওলানা মঈন উদ্দিন মাহমুদ এবং উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে রমজাননগর ইউনিয়নের ২০২৫-২০২৬ কার্যকালের কমিটির শপথ পাঠ ও টিম গঠনের সম্পন্ন হয়। নবগঠিত কমিটির আমির মনোনীত হয়েছেন মাষ্টার গাজী নজরুল ইসলাম। নায়েবে আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডাঃ আবির হাসান কাওছার ও মাওলানা আব্দুল মান্নান গাজী। সেক্রেটারি মনোনীত হয়েছেন মাওলানা আবুল কাশেম। সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিয়েছেন হাফেজ শাহীদুজ্জামান ও আব্দুল মুহিত মুনা। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আছেন মাওলানা আশরাফুল আলম, মোঃ আবু জাফর, আব্দুস সাত্তার, মোঃ আমিনুর এবং মোঃ জুলকার নাইন।

অনুষ্ঠানে বক্তারা ইসলামের আহ্বান প্রচার ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

একই রকম সংবাদ সমূহ

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন

ব্যারিস্টার জাইমা জারনাজ রহমান (জাইমা রহমান) একজন আইনজীবী এবং জাতিসংঘের একজন আইনবিস্তারিত পড়ুন

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ধর্ম-বর্ণবিস্তারিত পড়ুন

এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি প্রকাশ, নতুন দায়িত্বে হাসনাত-সারজিসরা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতেবিস্তারিত পড়ুন

  • বট ও গুপ্ত শুধু জামায়াত-আ.লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে: মীর শাহে আলম
  • আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
  • জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী
  • ইশরাকের কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই : জামায়াত আমির
  • ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে : আইনমন্ত্রী
  • রাজনীতিবিদদের জনকল্যাণে কাজ করতে হবে: এম এ মুহিত
  • ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
  • স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী
  • মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক
  • প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
  • সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের : হাসনাত আবদুল্লাহ
  • ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন: নাসীরুদ্দীন পাটওয়ারী