মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সচিবালয় থেকে চিকিৎসা গাড়ি ও পাসপোর্ট নবায়ন সুবিধা পাবেন সাংবাদিকরা

সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো চিকিৎসা, ব্যক্তিগত গাড়ির ফিটনেস ও পাসপোর্ট নবায়নের সুবিধা দিতে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার (২২ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি চিঠিতে সংশ্লিষ্টদের এ অনুরোধ জানানো হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে দেওয়া চিঠিতে বলা হয়, গত ১৭ ডিসেম্বর মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভার আলোচনার প্রেক্ষিতে সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সেখানকার ক্লিনিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো স্বাস্থ্যসেবা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সেই সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়।

অপরদিকে সচিবালয়ের ভেতর অবস্থিত পাসপোর্ট অফিস থেকে এ বিটে কর্মরত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের পাসপোর্ট সেবা দিতে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সুরক্ষা সেবা বিভাগের সচিবের কাছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, গত ১৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভার আলোচনার প্রেক্ষিতে সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো পাসপোর্ট সেবা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

এ ছাড়া এই বিটে কর্মরত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সেখানে অবস্থিত বিআরটিএ অফিস থেকে ব্যক্তিগত গাড়ির ফিটনেস সংক্রান্ত সেবা দেওয়ার ব্যবস্থা নিতে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবকেও চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা

অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও উদ্ধারকাজে নিয়োজিত রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনোবিস্তারিত পড়ুন

  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান