বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামায়াত ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামি চেতনার ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে: মুহাঃ ইজ্জত উল্লাহ

সাতক্ষীরা সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামি চেতনার ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে। ‘২০২৪ সালে যে গণুভ্যুত্থান হয়েছিল সেখানে ছাত্ররা অংশ নিলেও শিক্ষকরা তাদের পেছন থেকে সাহস যোগিয়েছেন।

তাই বলতে চাই, শিক্ষা যদি জাতির মেরুদন্ড হয়, তাহলে শিক্ষকদের অবস্থা আমাদের দেশে এমন কেন। বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। এদেশের শিক্ষা ব্যবস্থা বহু চেতনার মধ্য দিয়ে গিয়েছিত বিগত সময়ে। তবে আমাদের কথা এদেশের শিক্ষা ব্যবস্থা হবে ইসলামি চেতনার ভিত্তিতে।’

বুধবার (১২ মার্চ) দুপুর ২ টায় তালা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে তালা আদর্শ শিক্ষক ফেডারেশন এর উদ্যোগে উপজেলা শিক্ষক সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তালা উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি উপাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও অধ্যাপক আজিজুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ডাঃ মাহমুদুল হক, ডাঃ আফতাব উদ্দীন, সভাপতি মোঃ আব্দুস সবুর, তালা উপদেষ্টা মাওলানা মফিদুল্লাহ।

অধ্যাপক ইদ্রিস আলী,পটকেলঘাটা আল আমীন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মাগুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আইয়ুব আলী, নাংলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ আল মুত্তালিব, মাওলানা রেজাউল করিম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, শিক্ষকদের কে আগামী দিনে জাতিকে আদর্শ মানুষ হিসাবে তৈরি করার দায়িত্ব নিতে হবে, যার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি চাঁদবাজ মুক্ত হবে।

এরআগে সকাল ১০ টায় মহান্দী প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ে খলিলনগর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মহিলা সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকারবিস্তারিত পড়ুন

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ৮শ’ ৫১টিতেবিস্তারিত পড়ুন

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতেবিস্তারিত পড়ুন

  • ৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত, ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ
  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • ৬৮ শতাংশ নারী বাবার বাড়িতেও সহিংসতার শিকার হন
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা