বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সেলিম হায়দার, তালা: সাতক্ষীরার তালায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) বিকালে পুরাতোন সরকারী বিদে উচ্চ বিদ্যালয় মাঠে তালা সদর ইউনয়ন জামায়াতের আমীর মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সচিব অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী’র নায়েবে আমির ও কেন্দ্রীয় সুরা সদস্য ডাঃ মাহমুদুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মফিদুল্লাহ, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাঃ গোলাম ফারুক প্রমুখ।

অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘ দিন ধরে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আন্দোলন সংগ্রাম করে আসছে। এই ইসলামী আন্দোলন করতে গিয়ে অনেক আলেমেদ্বীন কে ফাঁসির কাষ্টে ঝুলতে হয়েছে। ফ্যাসিষ্ট শেখ হাসিনা ১৫ বছর ধরে এদেশের আলেম সমাজের উপর অন্যায় ভাবে জুলুম চালিয়েছে।

ক্ষমতা কুক্ষিগত করতে হাজার হাজার জামায়াতে ইসলামী’র নেতা কর্মী কে মিথ্যা মামলায় কারাগারে আটক করেছিলো। দীর্ঘ ১৫টি বছর কোনো নেতাকর্মী কে ঘরে ঘুমাতে দেয়নি।

তিনি বলেন, সৎ লোকের শাসন ছাড়া একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তোলা সম্ভব না। এই দেশে ইসলামী মূল্যবোধের সরকার না থাকায় স্থাপনা তৈরীতে লোহার রডের পরিবর্তে বাঁশের ব্যবহার করা হয়েছে। আগামী সংসদ নির্বাচনে যদি ইসলামী মূল্যবোধের নেতাদের নির্বাচিত করা যায় তাহলে দেশ একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

দেশে ইসলামী আইন চালু হলে অন্য ধর্মের মানুষও নিরাপদ থাকবে। সমাজ থেকে ঘুষ, দূর্ণীতি ও শোষন মুক্ত সমাজ গড়ে উঠবে। সমাজ থেকে খুন, গুম ও ধর্ষণের মতো অপরাধ বিদায় নিবে বলে জানান তিনি।

এরআগে দুপুর ২ টায় তালা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে শিক্ষক সমাবেশ ও ইফতার মাহফিল এবং সকালে মহান্দী মাধ্যমিক বিদ্যালয় মাঠে খলিলনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে মহিলা সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার