শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

হেলাল উদ্দিন, মনিরামপুর (যশোর): যশোরের মনিরামপুরে বালতির পানিতে পড়ে আরশি খাতুন নামের দেড় বছর বয়সী এক শিশু মারা গেছে। বুধবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার ধলিগাতী পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। আরশি ওই গ্রামের ইকবাল হোসেনের মেয়ে।

প্রতিবেশী আজহারুল ইসলাম বলেন- আরশি বাড়িতে খেলছিল। বাড়িতে টিউবওয়েলের ধারে বালতিতে আনুমানিক ৮-১০ ইঞ্চি পানি রাখা ছিল। একপর্যায়ে শিশুটি উপুড় হয়ে বালতির পানিতে পড়ে যায়।

স্বজনরা শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বালতির ভেতরে পড়ে থাকতে দেখেন। পরে শিশুটিকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরশির মত্যু হয়।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আলেক উদ্দিন বলেন- পানিতে পড়া শিশুটিকে দুপুর ১টার দিকে স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন। আমরা ইসিজি করে তার পালস (হৃৎস্পন্দন) কিছুটা আছে এমনটি অনুমান করতে পেরেছিলাম। পরে স্বজনেরা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেছেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধানবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক