মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জীবিকার সন্ধান বঙ্গমার্কেটের ধ্বংসস্তূপে

মঙ্গলবার আগুনে পুড়ে যায় গুলিস্তানের বঙ্গমার্কেট। অনেক ব্যবসায়ী পথে বসার অবস্থা। সব হারিয়ে কাঁদছেন। ধ্বংসস্তুূপ থেকে কিছু মালামাল ব্যবসায়ীরা বের করতে পারলেও পুড়ে গেছে বেশিরভাগ। রাস্তার ওপর পড়ে থাকা সেসব পোড়াস্তূপেই ভালো কাপড় খুঁজে বেড়াচ্ছেন ছিন্নমূল মানুষ। ভালো কাপড় খুঁজে পেলে বিক্রি করে খাবার কিনবে অনেকে।

বুধবার সকালে বঙ্গ ইসলামীয়া মার্কেট ও বঙ্গ হোমিও কমপ্লেক্সের সামনে রাস্তায় পড়ে থাকা পোড়া ও পানিতে ভেজা জামাকাপড়ের মধ্যে ভালো কাপড় খুঁজে বেড়াচ্ছেন ছিন্নমূলরা। এসব পোড়া জামাকাপড় কেউ পরবেন, কেউবা বিক্রি করবেন। আবার কেউ ঘরের দরজা জানালার পর্দা তৈরির কাপড় সংগ্রহ করছেন।

পুরান ঢাকার আগামসি লাইন থেকে আসা সালমা আক্তার বলেন, পোড়া জামাকাপড় থেকে ভালো কাপড় খুঁজছি। এগুলো দিয়ে ঘরের পর্দা বানাবো।

গোলাপশাহ মাজারে থাকেন ছিন্নমূল সানি। তিনি বলেন, পোড়া জামাকাপড়ের মধ্যে কিছু ভালো আছে। সেগুলো ধুয়ে নিলে পরা যাবে। তাই খুঁজছি।

পুরান ঢাকার আলো বাজারে একটি হোটেলে কাজ করেন মোশাররফ। তিনি বলেন, হোটেলে আমরা অনেকে কাজ করি। পোড়া কাপড়ের মধ্যে যেগুলো ভালো আছে, সেগুলো পরা যাবে।

এদিকে, বঙ্গবাজারে লাগা আগুন প্রায় নিভে এলেও এখনো এনেক্সকো টাওয়ারে আগুন থাকার আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। তারা এনেক্সকো টাওয়ারসহ পুরো এলাকায় ডাম্পিং ডাউনের (সম্পূর্ণ নির্বাপন) কাজ করছেন।

সাড়ে ৬ ঘণ্টার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রাজধানীর বঙ্গবাজার মার্কেট। আগুনে পুড়ে নিশ্চিহ্ন হয়েছে দেশের অন্যতম বৃহৎ এ পাইকারি মার্কেটের ৫ হাজার দোকান। ঈদের আগে পুঁজি হারিয়ে পথে বসেছেন হাজারো ব্যবসায়ী।

সকাল ১০টায় এনেক্সকো টাওয়ারের পঞ্চম তলায় পানি ছিটাতে দেখা যায় ফায়ার সার্ভিস কর্মীদের। পাশাপাশি ওই মার্কেটের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তলা থেকে ব্যাপক ধোঁয়া বের হতে দেখা যায়।

সকাল সাড়ে ৮টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা জোনের উপ-পরিচালক আক্তারুজ্জামান জানান, তারা এখন ডাম্পিং ডাউনের কাজ করছেন। এখন আর খোলা জায়গায় আগুন নেই। তবে এনেক্সকো টাওয়ারের ৫-৭তলায় কিছুটা আগুন থেকে যেতে পারে। সেটি তারা নির্বাপন করছেন।

অন্যদিকে এনেক্সকো টাওয়ার থেকে এখন বেঁচে যাওয়া মালামাল সরানোর কাজ করছেন ব্যবসায়ীরা। তারা তাদের দোকানে রয়ে যাওয়া মালামাল বস্তায় করে মার্কেট থেকে নিচে ফেলছেন। নিচ থেকে ভ্যান ও পিকআপে করে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে শুরু হওয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তলব করা হয়েছিল সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অগ্নিনির্বাপক ইউনিটকে। লাইফ সেভিং ফোর্সের (ফায়ার সার্ভিস) সদস্যদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয় সেনা, নৌ, বিমান, বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। সবার একাগ্র চেষ্টায় সাড়ে ৬ ঘণ্টা পর দুপুর ১২টা ৩৬ মিনিটে নিয়ন্ত্রণে আসে আগুন।

একই রকম সংবাদ সমূহ

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাসবিস্তারিত পড়ুন

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায়বিস্তারিত পড়ুন

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাশ

জাতীয় সংসদ সোমবার কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাশ করেছে। সংশোধনীগুলোর মধ্যেবিস্তারিত পড়ুন

  • রাজনীতি থেকে অবসর নেওয়ার সময় জানালেন মেজর হাফিজ
  • বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন্ত্রী
  • চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: সংসদে প্রধানমন্ত্রী
  • বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ: প্রধানমন্ত্রী
  • ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন
  • দখলমুক্ত করা হবে ডিএনসিসির ২৯ খাল: প্রশাসক
  • লোডশেডিং পরিস্থিতির উন্নতি, তবে কিছু এলাকায় থাকবে ঘাটতি: বিদ্যুৎমন্ত্রী
  • পে স্কেল: বেতন ১৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে
  • প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই: রিজভী
  • ‘কুচি কুচি করে কাটার পরে বলেন—আসুন ঐক্যবদ্ধভাবে দেশ চালাই’ : সংসদে বিরোধীদলীয় নেতা
  • এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব
  • বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি