বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আবারও নামাজরত মুসল্লিদের ওপর ইসরায়েলি পুলিশের হামলা

আবারও পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে তাণ্ডব চালালো ইসরায়েলি পুলিশ বাহিনী। বুধবার (৫ এপ্রিল) ভোরের ওই অভিযানে আহত হয়েছেন অনেক ফিলিস্তিনি। আল-আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের ওপরও আক্রমণ করেছে তারা। খবর আলজাজিরার।

ইসলামের তৃতীয় পবিত্র মসজিদ আল আকসা। বুধবার ভোরে সেখানে থাকা শত শত মুসল্লির ওপর আকস্মিক হামলা চালায় তারা। এ সময় মসজিদের ভেতর প্রবেশ করে মুসল্লিদের গ্রেফতার ও মসজিদের ভেতর টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। রমজানের রাতে ইবাদত করতে আসা বহু ফিলিস্তুনিকে আটক করা হয়েছে। এতে সেখানে আবারও দুই পক্ষের মধ্যে বড় সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।

ইসরায়েলি পুলিশ দাবি করেছে যে, দাঙ্গার জবাব দিতে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, দক্ষিণের শহরগুলোতে সাইরেন বাজানোর পরে গাজা থেকে ইসরায়েলের দিকে নয়টি রকেট ছোড়া হয়েছে।

এ সময় গ্যাস বোমা, সাউন্ড গ্রেনেড এবং ফাঁকা গুলি ছোড়ে ইহুদি পুলিশ সদস্যরা। এতে মসজিদের ভেতর নারী-শিশুরা কান্নায় ভেঙে পড়েন। জোরপূর্বক তাড়িয়ে দেয়া হয় ইবাদতরত মুসল্লিদের। আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে এবং উদ্ধার কার্যক্রমে এগিয়ে যায় ফিলিস্তিনে কর্মরত রেডক্রিসেন্ট।

ইসরায়েলি পুলিশের দাবি, মুখোশধারী কিছু আন্দোলনকারী মসজিদে ঢুকে পড়েছিল; মূল ফটক আটকে ইসরায়েল বিরোধী স্লোগান দিচ্ছিল। পুলিশ সেখানে ঢুকলে তাদের ওপর লাঠি-পাথর নিয়ে হামলা চালানো হয়। তাদের দমাতেই এই অভিযান চালানো হয়েছে।

এদিকে, নামাজরত মুসল্লিদের ওপর চড়াও হওয়াকে অপরাধ আখ্যা দিয়েছে ফিলিস্তিন।

একই রকম সংবাদ সমূহ

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

সৌদি আরব তার পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদবিস্তারিত পড়ুন

দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার

দেশে প্রথমবারের মতো জাতীয় তাফসির প্রতিযোগিতা আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। বর্তমান সরকারেরবিস্তারিত পড়ুন

শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন

২০২৭ সালে পবিত্র হজ পালন করতে ইচ্ছুকদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।বিস্তারিত পড়ুন

  • যতটুকু আমার প্রাপ্য তাও গ্রহণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছি : সাবেক ধর্ম উপদেষ্টা
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • ইসলামে ধর্ষণের শাস্তি, চার সাক্ষীর ধারণা ভুল : ডা. জাকির নায়েকের ভাষ্য
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
  • পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা
  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে বৃহস্পতিবার
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
  • জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ