বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই গণ-অভ্যুত্থানের ছবি-ভিডিও আহবান, নিরাপত্তা ইস্যুতে যা বললো পুলিশ

জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সহিংস ঘটনার স্থির চিত্র ও ভিডিও ফুটেজ ‘আন্দোলনের ছবি’ ওয়েবসাইটে আপলোডের আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। গত ৯ ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এর পরেই বিষয়টি নিয়ে স্যোশাল মাধ্যমে নিরাপত্তার বিষয় নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। যারা ছবি-ভিডিও পাঠাবেন তারা সাইবার সুরক্ষা পাবেন কিনা এমন সন্দেহ তৈরি হয়েছে।

তাই বিষয়টি শনিবার বাংলাদেশ পুলিশ ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে খোলাসা করা হয়েছে। ওই স্ট্যাটাসে বলা হয়েছে, আন্দোলনের ছবি (https://andolonerchobi.police.gov.bd) নামক প্লাটফর্মে বিভিন্ন ব্যক্তির নিজস্ব মোবাইল কিংবা ক্যামেরায় সরাসরি ধারণকৃত ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র জমা দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

এই ফুটেজগুলো জুলাই আগস্টের গণ আন্দোলনের প্রামাণ্য দলিল। বিভিন্ন ব্যক্তিগত মোবাইল কিংবা ক্যামেরায় সরাসরি ধারণকৃত ফুটেজ বা স্থিরচিত্র এই আন্দোলনের গুরুত্বপূর্ণ সাক্ষ্য।

আন্দোলনের ছবি প্লাটফর্মটি এই গুরুত্বপূর্ণ দালিলিক সাক্ষ্য সংগ্রহের জন্যই শুধু নির্মাণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ দালিলিক প্রমাণের সুরক্ষার জন্য যাবতীয় নিরাপত্তা, যা যে কোনো সাইবার সিস্টেম সুরক্ষিত রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে, তা এই প্লাটফর্মে নিশ্চিত করা হয়েছে।

আরও বলা হয়েছে, সাইবার নিরাপত্তার অংশ হিসেবে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) এর ব্যবহার করা হচ্ছে এই প্লাটফর্মে। এর অন্যতম প্রধান উদ্দেশ্য হলো যেন শুধু বাংলাদেশ থেকে এই প্লাটফর্মে ডাটা আপলোড করা যায়।

দেশের বাইরে থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যেন কেউ অপ্রয়োজনীয় ফাইল আপলোড করে এই প্লাটফর্মের কার্যক্রমে বিঘ্ন ঘটাতে না পারে তার জন্য এই ব্যবস্থা।

এর পাশাপাশি এই প্লাটফর্ম ব্যবহারকারীরা নিজের আপলোডকৃত ডাটা যেন কেবল নিজে দেখতে পারেন তা নিশ্চিত করার জন্য ওটিপি ব্যবহার করা হবে। সাইবার নিরাপত্তার ক্ষেত্রে শুধু তথ্যের সুরক্ষা নয়, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হিসেবেও বিভিন্ন সেক্টরে ওটিপির ব্যবহার রয়েছে যা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে। তাই ওটিপির ব্যবহার নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সংশোধিত বিধিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুনবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার ঘটনায় করাবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা