শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝাউডাঙ্গায় সংবর্ধনা অনুষ্ঠানে মানুষের ভালোবাসায় সিক্ত এমপি আশু

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু কে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকালে ঝাঁউডাঙা ইউনিয়ন আওয়ামীলীগ অফিস প্রাঙ্গনে ঝাঁউডাঙা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, জাতীয় পার্টি ও ঝাঁউডাঙা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে ফুল ক্রেস্ট আর সর্ব স্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন মোঃ আশরাফুজ্জামান আশু।

এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝাঁউডাঙা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ মফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য ও সদস্য, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, জেলা জাতীয় পার্টির সহসম্পাদক মোঃ মশিউর রহমান বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এসএম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা যুবলীগের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান প্রমুখ।

অনন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ মইনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ জাহিদ হোসেন বাপ্পীসহ ঝাঁউডাঙা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, জাতীয় পার্টি ও ঝাঁউডাঙা ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাসান মাহমুদ রানা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃবিস্তারিত পড়ুন

  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন