শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগ দুই কাউন্সিলরের বিরুদ্ধে

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) আবুবকর মারপিটের শিকার হয়েছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে মনিরামপুর বাজারের একটি কাপড়ের দোকানে এ ঘটনা ঘটে। আহত আবুবকর মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

এসআই আবু বকরের অভিযোগ, পৌরসভার দুই কাউন্সিলর বাবুল আকতার ওরফে পাগলা বাবুল ও আদম আলী দলবল নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মনিরামপুর বাজারের নিউ শাড়ি প্যালেসের মালিক মোশারেফ হোসেনের কাপড়ের দোকানে হামলা ও লুটপাট করছেন এমন খবর পেয়ে তিনি সেখানে যান। সেখানে গিয়ে পাগলা বাবুলকে তিনি আটক করেন। তখন সঙ্গে থাকা লোকজন তার ওপর হামলা করে পাগলা বাবুলকে ছাড়িয়ে নেয়।

এসআই আবুবকর বলেন- ওদের লোকজন আমাকে কিলঘুষি মারে। আমার ডান হাত মুচড়ে দিয়েছে। তারা আমার পরনের গেঞ্জি ছিঁড়ে দিয়েছে। আমরা ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করতে পেরেছি। বাকিরা পালিয়েছে।

এসআই আবুবকরের বক্তব্য অনুযায়ী- কাপড় ব্যবসায়ী মোশাররফের ফোনকল পেয়ে তিনি বিষয়টি ওসিকে জানান। ওসি তাকে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যেতে বলেন। এরপর তিনি ডিউটি অফিসারকে ফোন কল করে ফোর্স পাঠাতে বলেন। ঘটনার সময় তিনি বাজারেই সাদা পোশাকে ছিলেন। ফোর্স পৌঁছানোর আগেই ঘটনাস্থলে পৌঁছে যান এবং তার ওপর হামলা হয়।

একাধিক সূত্রে জানা গেছে- পুলিশ ঘটনাস্থল থেকে মুজাফফার, শরিফ হোসেন ও শাহ আলম নামে তিনজনকে আটক করেছে। তবে পুলিশের পক্ষ থেকে আটককৃতদের নাম ও সংখ্যা জানানো হয়নি।

কাপড় ব্যবসায়ী মোশাররফ হোসেন বলেন- সন্ধ্যার পর আমি দোকানে বসা ছিলাম। হঠাৎ পাগলা বাবুল ও আদম আলী দুই-তিন শ’ লোক নিয়ে দোকানের সামনে আসে। এরপর বাবুল দোকানে ঢুকে আমাকে গালমন্দ করে। একপর্যায়ে সে আমার ক্যাশবাক্সে হাত দিয়ে ৫-৬ লাখ টাকা নিয়ে যায়।

মোশাররফ হোসেন বলেন- বাবুল আমার দোকানের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা ভেঙেছে। তাদের সঙ্গে লোকজন দোকানের শাটার ভেঙেছে, লুটপাট চালিয়েছে। আমি থানায় যেতে চাইলে বাবুল আমাকে মারপিট করে।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে কাউন্সিলর বাবুল আক্তার ও আদম আলীর ফোন নম্বরে কল দিয়ে বন্ধ পাওয়া গেছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন- কী ঘটেছে আবুবকর ভালো বলতে পারবেন। পুলিশকে মারধর বা কয়েকজনকে আটকের বিষয়ে ওসি কোনো কথা বলতে রাজি হননি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন- এসআই আবুবকরের ডান হাতে চোট লেগেছে। শরীরের কয়েকটি স্থানে ছোটখাটো আঘাত লেগেছে। তিনি হাসপাতালে ভর্তি আছেন।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম