বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারীদের উন্নয়নে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন- এমপি ইয়াকুব আলী

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য আলহাজ এস এম ইয়াকুব আলী বলেছেন- জাতির পিতা সবসময় নারী ক্ষমতায়নে বিশ্বাস করতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই ধারাবাহিকতায় নারীদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

নারীরা আজ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে। সরকারী প্রতিষ্ঠানগুলোতে নারীরা অগ্রাধিকার পাচ্ছে। নারীবান্ধব এ সরকারকে এগিয়ে নিয়ে যেতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

শনিবার (২৩ মার্চ) সকালে রাজগঞ্জের চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে উলাসী সৃজনী সংঘের বাস্তবায়ন সহায়তায় নারীর ক্ষমতায়ন (উই) প্রকল্পের উদ্যোগে নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করেন এমপি আলহাজ এস এম ইয়াকুব আলী।

ইউরোপীয় ইউনিয়ন ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এর অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, যশোর উলাসী সৃজনী সংঘ (ইউএসএস) এর নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি, ঝাঁপা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সামসুল হক মন্টু ও যশোর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন।

উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামানের পরিচালনা এতে উপস্থিত ছিলেন- কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, নারীর ক্ষমতায়ন প্রকল্পের উপজেলার ফিল্ড কো—অর্ডিনেটর সোনিয়া বিশ্বাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি