শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় এমপি ইয়াকুব আলী

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মণিরামপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতালের সভাকক্ষে স্থানীয় সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এস এম ইয়াকুব আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন- বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নিরালসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের প্রতিটি জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ উপজেলার স্বাস্থ্য সেবাকে আরও ত্বরান্বিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্য এবং সহযোগিতা করা হবে। এসময় এমপি এস এম ইয়াকুব আলীর ব্যক্তিগত তহবিল থেকে হাসপাতালের ফান্ডে ১ লক্ষ টাকা ও ইসিজি মেশিন ক্রয়ের জন্য ৬০ হাজার টাকার আর্থিক অনুদানের ঘোষণা দেন। এর আগে হাসপাতাল কতৃর্পক্ষ এমপি এস এম ইয়াকুব আলীকে সংবর্ধনা স্মারক প্রদান করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাবতীয় কার্যক্রমের বর্ণনা দিয়ে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তন্ময় বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: অনুপ কুমার বসু, ডা: আমিরুল বারী, ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামসুল হক মন্টু, কবি ও লেখক অলিয়ার রহমান, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, ব্র্যাক এনজিও প্রতিনিধি নাজমা আক্তার ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • মনিরামপুরে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
  • নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মনিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা