বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি উপজেলা কৃষক লীগের আলোচনা সভা

আশাশুনি ব্যুরো ঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনি উপজেলা কৃষক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক লীগের সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিলাল সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপদেষ্টা সমরেশ মÐল, সহ-সভাপতি আয়ুব আলী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, কৃষক নেতা এম এম সাহেব আলী, সঞ্জয় মিশ্র, বিকাশ চন্দ্র মন্ডল, আবুল কালাম, সার্জেন্ট মোঃ রবিউল ইসলাম (অব.) খাজরা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সবুজ, কুল্যা ইউনিয়ন সভাপতি তারিকুল ইসলাম, আশাশুনি সদর ইউনিয়ন সভাপতি জবেদ আলী সরদার, শোভনালী ইউনিয়ন সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান প্রমুখ। সভায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সার্জেন্ট মোঃ রবিউল ইসলাম (অব.) ও এনএমবি রাশেদ সরোয়ার শেলীর নাম প্রস্তাব করা হলে সর্বসম্মতিক্রমে শেলীকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। সভাশেষে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল ও আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবর রহমানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
ক্যাপশান ঃ আশাশুনি উপজেলা কৃষকলীগের আলোচনা সভায় দোয়া অনুষ্ঠান।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার