মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছার শংকরপুরে চাল আত্মসাতের অভিযোগ নারী ইউপি সদস্যের বিরুদ্ধে

ঝিকরগাছা শংকরপুরে ভিজিডি কার্ড হারিয়ে গেছে এই মর্মে মিথ্যা জিডি করে চাল আত্নসাত করার অভিযোগ উঠেছে এক মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকতা বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ঝিকরগাছার শংকরপুর গ্রামের সোহাগ হোসেনের স্ত্রী তাজকুরা খাতুনের নামে একটি ভিজিডি কার্ড আছে। সে ঐ কার্ডে দীর্ঘ ৬ মাস যাবৎ চাল উত্তোলন করে আসছে। হঠাৎ বেশ কয়েকদিন শংকরপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য আলেয়া খাতুন অন্যান্য সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে কার্ডটি ফেরত চায়। তাজকুরা কার্ড দিবেনা বলে আলেয়াকে সাফ জানিয়ে দেয়। এসময় মহিলা ইউপি সদস্য আলেয়া খাতুন কৌশল করে কার্ডটি হারিয়ে গেছে এই মর্মে থানায় একটি জিডি করে এবং চাল তুলে আত্মসাত করে আসছে। গত সোমবার সকালে তাজকুরা চাল তুলতে গেলে মহিলা ইউপি সদস্য চাল উত্তোলন করেছে বলে জানতে পারে।

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য আলেয়া বেগমের মুঠোফোনে যোগাযোগ করা হলে আমি মেম্বারের জা বলে ফোনটা কেটে দেন।

শংকরপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দীন জানান, কার্ড হারিয়ে গেছে এই মর্মে একটি জিডি করেছে ইউপি সদস্য আলেয়া বেগম সেটা জানি। তবে চাল আত্মসাতের বিষয়টি আমার জানা নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক জানান, এ ব্যাপারে অভিযোগ হয়েছে কিনা আমি দেখেনি। তবে এক সাংবাদিকের মাধ্যমে শুনেছি একটা অভিযোগ হয়েছে। দেখে তবে আমি আপনাকে জানাবো।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডেরবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ

যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়বিস্তারিত পড়ুন

জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন যশোরের মণিরামপুর উপজেলারবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক