রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টস জিতে ফিল্ডিংয়ে রংপুর

রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠল বিপিএলের সিলেট পর্বের। আজ দিনের প্রথম ম্যাচে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে রংপুর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

চোখের সমস্যার কারণে চলতি বিপিএলে দুই ম্যাচ খেলে সিঙ্গাপুরে গিয়েছিলেন সাকিব। চিকিৎসা শেষে দেশে ফিরে গতকালই সিলেটে দলের সঙ্গে যোগ দেন তিনি। আজ নেমে পড়লেন মাঠে। ‘দুটি পাতা একটি কুড়ির দেশে’ বিপিএল উত্তাপ আরও বাড়িয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারের অংশগ্রহণ।

রাইডার্স শিবিরে সাকিব ছাড়াও আছেন আরও এক মেগাস্টার বাবর আজম। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের ব্যাটে সর্বশেষ ম্যাচে সিলেটের বিপক্ষে জয় পেয়েছিল রংপুর।

এদিকে, প্রতিপক্ষ খুলনা টাইগার্সও আছে দারুণ ছন্দে। এনামুল হক বিজয়ের নেতৃত্বে টানা ২ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। আফিফ, জয়, এভিন লুইস, শাই হোপ, মোহাম্মদ ওয়াসিম, দাশুন শানাকাদের নিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের শক্ত দল খুলনা।

রংপুর রাইডার্স একাদশ
রনি তালুকদার, ব্রান্ডন কিং, বাবর আজম, শামীম হোসেন, সাকিব আল হাসান, মোহাম্মদ নবি, নুরুল হাসান সোহান (অধিনায়ক), হাসান মাহমুদ, মাহেদী হাসান, আজমতউল্লাহ ওমরজাঈ ও রিপন মন্ডল।

খুলনা টাইগার্স একাদশ
এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, দাসুন শুনাকা, হাবিবুর রহমান, মাহমুদুল হাসান জয়, মুকিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম ও নাসুম আহমেদ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা

কে হবেন ২০২৬ সালের ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের মালিক-বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন