শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টাকার জন্য পিছিয়ে পড়বে না কেউ : ডা. নাসির উদ্দীন এমপি

যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে বিভিন্ন প্রতিষ্ঠানকে অনুদান, মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, দূর্যোগে ক্ষতিগ্রস্থ এবং দরিদ্র জনগণের মাঝে টিন ও চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের মুক্তমঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দীন বলেন, ‘টাকার জন্য ঝিকরগাছা- চৌগাছার কোন উন্নয়ন মূলক কার্যক্রম পিছিয়ে পড়বে না।

মানুষের ৫ টি মৌলিক চাহিদা পূরনে আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি। কোন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, টাকার অভাবে পড়ালেখা করতে পারছেনা বা যারা পড়াশনায় ভালো তাদের অনুপ্রেরণা যোগাতে আমরা পর্যায়ক্রমিক ভাবে অথবা ধারাবাহিকভাবে এ কার্যক্রম চালিয়ে আসছি এবং পরবর্তীতে তা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী সহ স্থানীয় নেতৃবৃন্দ ।

এদিন উপজেলায় ৮০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সর্বমোট ৩,৭৬,০০০ (তিন লক্ষ ছিয়াত্তর হাজার) টাকা অনুদান দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার