সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টিকার আওতায় এসেছে দেশের ১ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ৮১১ জন

করোনাভাইরাসের টিকার আওতায় এসেছে দেশের এক কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ৮১১ জন মানুষ। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৯১ লাখ আট হাজার ১৪৪ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ লাখ ৫১ হাজার ৬৬৭ জন। প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৫৫ লাখ ২৭ হাজার ৬৭২ আর নারী ৩৫ লাখ ৮০ হাজার ৪৭২ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৭২ হাজার ৩০১ আর নারী ১৫ লাখ ৭৯ হাজার ৩৬৬ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের এক কোটি এক লাখ ১৮ হাজার ১১৯ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ২৫ লাখ ২৩ হাজার ১৮৯ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৫২ হাজার ৫০৫ জন। আর মডার্নার টিকা নিয়েছেন সাত লাখ ৬৪ হাজার ২২৫ জন।

রোববার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৩ লাখ ৫৪ হাজার ৮৭১ এবং নারী ৩৭ লাখ ৬৩ হাজার ২৪৮ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৪২ লাখ ৯৯ হাজার ৮৫৯ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ২৭ লাখ ৪৬ হাজার ৯৩৩ এবং নারী ১৫ লাখ ৫২ হাজার ৯২৬ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারীর মধ্যে ৩৬ লাখ নয় হাজার ৭৯ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৫৪ জন।

এদিকে দেশে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ গত ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে এ পর্যন্ত এই টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১৪ লাখ ৩৪ হাজার ৫২৮ এবং নারী ১০ লাখ ৮৮ হাজার ৬৬১ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৪ লাখ ৭৩ হাজার ৬৩১ জন প্রথম ডোজ এবং ৪৯ হাজার ৫৫৮ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৪ লাখ ১০ হাজার ৫৬৩ এবং নারী ১০ লাখ ৬৩ হাজার ৬৮ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ২৩ হাজার ৯৬৫ জন পুরুষ এবং নারী ২৫ হাজার ৫৯৩ জন।

ঢাকার সাতটি কেন্দ্রে ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৫২ হাজার ৫০৫ জন। এদের মধ্যে পুরুষ ৪৪ হাজার ৬৫১ এবং নারী সাত হাজার ৮৫৪ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫০ হাজার ২৫৫ জন প্রথম ডোজ এবং দুই হাজার ২৫০ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৩ হাজার ২৪৮ এবং নারী সাত হাজার সাতজন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারীর মধ্যে এক হাজার ৪০৩ জন পুরুষ এবং নারী ৮৪৭ জন।

এদিকে গত ১৩ জুলাই থেকে দেশের সিটি করপোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা নিয়েছেন সাত লাখ ৬৪ হাজার ২২৫ জন। এদের মধ্যে পুরুষ চার লাখ ৬৪ হাজার ৭৮২ ও নারী দুই লাখ ৯৯ হাজার ৪৪৩ জন।

গতকাল বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এক কোটি ৫৫ লাখ চার হাজার ১৫ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন বলে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন নিপীড়নের শিকার না হন, সতর্ক সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ যাতে কোনোভাবেইবিস্তারিত পড়ুন

১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই কোরআন পড়েন আব্বাস

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স ১২৩ বছর, তবে পরিবারের দাবি প্রকৃত বয়স আরওবিস্তারিত পড়ুন

পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ঢাকায় আসেনি রূপপুরের জ্বালানি

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটেরবিস্তারিত পড়ুন

  • জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, জানতে রুল
  • রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর সার্থক ও সফল হয়েছে : হুমায়ুন কবির
  • ১২ কেজির সিলিন্ডার ২ হাজার টাকা ছাড়াল
  • ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
  • বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ
  • ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান
  • ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’ : নাহিদ ইসলামের প্রশ্ন