বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বগুড়ার শিবগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ে নিহত

বগুড়ার শিবগঞ্জে বাসচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। রোববার (১ আগস্ট) রাতে বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সোনাতলা উপজেলার কুশারঘুপ গ্রামের গ্রামীণ ব্যাংক কর্মকর্তা আলতাফ হোসেনের স্ত্রী জেসমিন আক্তার শিমু (৪০) ও তার মেয়ে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্রী আফরিন জাহান অমি (১৬)।

আহত ব্যাংক কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে গ্রাম থেকে বগুড়ার লতিফপুর মধ‌্যপাড়ার বাসায় ফিরছিলেন। বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। এতে স্ত্রী ও মেয়ে রাস্তায় ছিটকে পড়েন। সঙ্গে সঙ্গে পেছন থেকে আসা বগুড়াগামী একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে মা ও মেয়ে মারা যান। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান।

বগুড়া শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলজার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরও পুলিশ না আসায় স্বজনরা মরদেহ নিয়ে বাড়ি যান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

২০১৭ সালে দায়ের হওয়া একটি মামলার জটিলতায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে বিদায় বেলায় পাঁচ লাখ টাকা দান করেছেনবিস্তারিত পড়ুন

  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য
  • রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু