রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রেনে হামলা : পাকিস্তানের অভিযোগের জবাবে যা বললো ভারত

পাকিস্তানে জাতিগত সহিংসতা ও সম্প্রতি বেলুচিস্তানে ট্রেনে হামলার পেছনে ভারতের হাত রয়েছে- ইসলামাবাদের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের আস্তানা’ আখ্যা দিয়ে অন্যদের দোষারোপ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ভারত।

পাকিস্তানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ভারতকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ ও তার প্রতিবেশী দেশগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করার অভিযোগ করার পর ভারত সরকারের এই প্রতিক্রিয়া এসেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আমরা পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। গোটা বিশ্ব জানে, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল কোথায়। পাকিস্তানের উচিত, নিজের অভ্যন্তরীণ সমস্যা এবং ব্যর্থতার জন্য অন্যের ওপর দোষ চাপানোর পরিবর্তে নিজের দিকে তাকানো।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে অংশ নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেন, জাফর এক্সপ্রেস হামলার উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে যে হামলাকারীরা আফগানিস্তানে তাদের সহযোগীদের সঙ্গে যোগাযোগ করছিল।

এদিকে, আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও পাকিস্তানের দাবিগুলো নাকচ করে দিয়েছে। তারা বলেছে, অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই এবং পাকিস্তানের উচিত, তাদের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে নজর দেওয়া ।

এর আগে, গত মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়ে ট্রেনটি ছিনতাই করে বিচ্ছিন্নতাবাদীরা। ওই সময় ট্রেনটিতে অন্তত চার শতাধিক যাত্রী ছিলেন। যাদের সবাইকে জিম্মি করা হয়।

পরে অভিযান চালিয়ে ৩৩ জন হামলাকারীর সবাইকে হত্যা করে পাকিস্তান সেনা বাহিনী। তবে উদ্ধার অভিযান শুরু করার আগেই ২১ যাত্রী হামলাকারীদের হাতে প্রাণ হারান। অপারেশন শেষে, বাকি জিম্মিদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

সূত্র: এনডিটিভি

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ১৮

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৮ জন। শনিবার রাতে প্রথমে ১৭বিস্তারিত পড়ুন

ভারতে সরকারের পতন হবে গণতান্ত্রিকভাবে: অভিনেতা প্রকাশ রাজ

ভারতে সরকার পরিবর্তনে সমর্থন জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও অ্যাকটিভিস্ট প্রকাশ রাজ। তবে,বিস্তারিত পড়ুন

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

ভারতের বর্তমান যুব আন্দোলন ও রাজনৈতিক বিক্ষোভকে ‘বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র’বিস্তারিত পড়ুন

  • মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ
  • দিল্লিতে বাসার সামনে থেকে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
  • এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়
  • দিল্লিতে আন্দোলন, বিমান থেকে আটক অভিজিৎ দিপকে
  • সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার