বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।

সোমবার ‘সরকারের দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে’ ময়মনসিংহ মহানগর বিএনপি’র বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটির কাছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর দেয়া তালিকায় নাম ছিলো সদ্য শপথ নেয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের। এরই প্রেক্ষিতে কয়েকজন আওয়ামীলীগ নেতা বলেন, বিএনপি নাম জমা না নিলেও ডা.জাফরুল্লাহ চৌধুরীর দেয়া নাম-ই বিএনপির নাম। এনিয়ে ধোয়াশার মধ্যে মিস্টার চৌধুরী সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বিএনপির কেউ নন বলে জানান। বলেন, বেগম খালেদা জিয়া তাকে বিএনপিতে যোগ দিতে বলেছিলেন, তবে তিনি দেন নি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বিএনপি ঘনিষ্ট বুদ্ধিজীবী বলে অনেকে মনে করেন। তবে সমালোচনার নিরিখে তিনি বিএনপিকেও ছাড় দেন না।

এবার একই বিষয়ে মুখ খুললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি স্পষ্ট জানালেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ‘আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে জনগণের সঙ্গে বেঈমানি করেছে। তারা বলেছে ঘরে ঘরে চাকরি দেবে। চাকরি দিয়েছে? সংবিধান লঙ্গন করে জনগণকে কৃতদাসে পরিণত করা হয়েছে। দেশে আজ অনেক টিভি চ্যানেল, কিন্তু কথা বলার স্বাধীনতা নেই।’

সমাবেশে মির্জা ফখরুল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিন্দা জানান।

তিনি বলেন, ‘কৃষক তার উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। আমরা মুক্তিযুদ্ধে লড়াই করেছিলাম কারণ আমরা এমন একটি দেশ তৈরি করতে চেয়েছিলাম যেখানে কোনো বিভেদ থাকবে না। সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ধ্বংস করছে। শুধু নিজেরা বড়লোক হচ্ছে। তারা নিজেরা নিজেদের পকেট ভারি করছে, লুটপাটের টাকা বিদেশে পাচার করছে।’

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মেরবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী

দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম
  • ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় তারেক রহমান
  • ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • বিশেষ সুবিধা নয়, লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর