মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিবি পরিচয়ধারী আটক ৪ ডাকাত

ময়মনসিংহের ফুলপুরে বিপুল পরিমাণ মালামালসহ ভুয়াভাবে ডিবি পুলিশ পরিচয়ধারী আটক করা হয়েছে
৪ ডাকাতকে। সোমবার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। জানা যায়, গত ১৫ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটের সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাউনি নামক স্থানে একটি ডাকাতির ঘটনা ঘটে।

এসময় প্রতি ড্রামে ১৮৬ লিটার করে ভোজ্য তেল ভর্তি ৬০ ড্রাম তেল, ২টি মোবাইল সেট ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা।

পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের বড় চিলাগাই আব্দুল্লাহর মোড়ে চক গদাধর গ্রামের আব্দুল করিমের পুত্র ব্যবসায়ী শাহজাহানের গোডাউন থেকে ৪৪ ড্রাম ও পরবর্তীতে হালুয়াঘাট থানা এলাকা থেকে ১৫ ড্রাম ভোজ্য তেল উদ্ধার করা হয়।

এ বিষয়ে ত্রিশাল থানার মাধ্যমে জানা যায়, এসব তেলের মালিক গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার কেওয়া চন্নাপাড়া এলাকার হেলাল উদ্দিনের পুত্র ব্যবসায়ী আব্দুল্লাহ আল মুজাহিদ ওরফে হৃদয়। এরপর হৃদয় এ বিষয়ে এজাহার দায়ের করে। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এসআই জাহিদ হাসান সবুজ ও এসআই মোফাখখিরসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ডাকাতি ঘটনার তথ্য উদঘাটন করে ঘটনায় জড়িত ৪ আসামি, লুণ্ঠিত ৬০ ড্রাম তেলের ৫৫ ড্রাম ভোজ্য তেল, ৪টি খালি ড্রাম, ১টি ট্রাক, ২টি মোবাইল সেট, নগদ ১২ হাজার টাকা, ১টি সাদা হায়েস, ডাকাতি করে প্রাপ্ত ভাগের টাকায় ক্রয়কৃত ১টি মোটরসাইকেল, ২টি লেজার লাইট, ৪টি টর্চ লাইট, বিভিন্ন ব্র্যান্ডের ১০টি মোবাইল সেট, আরিফ হোসেন নামীয় ব্যাংকের ১টি চেক বই, ১টি ডিপোজিট বুক ও সেনা পোশাক সদৃশ ১টি প্যান্ট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, খিলগাঁও ফকিরখালীর মৃত আসাদের পুত্র আরিফ (২৫), সবুজবাগ থানার বেগুনবাড়ি কাঠেরপুল এলাকার ইলিয়াসের পুত্র আজগর (২০), বাসাবো ওয়াহাব কলোনির ঈমান আলীর পুত্র সাকিব (২০) ও বরগুনা সদর থানার পরীখালী ছোট্ট বালিয়াতলীর মৃত ইউনুছ মোল্লার পুত্র আব্দুল খালেক (৪৩) পুলিশ জানায়, এরা পেশাদার ডাকাত দলের সদস্য। তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদেরকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে। আর উদ্ধারকৃত মালামাল থানা হেফাজতে রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়

নিয়োগের সময়কার বিধিমালা উপেক্ষা করে পরবর্তী সময়ে নতুন কোনো শর্ত বা বিধিবিস্তারিত পড়ুন

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষাবিস্তারিত পড়ুন

  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • দেশের প্রকৌশলীদের প্রশংসা প্রধানমন্ত্রীর
  • বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি
  • সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : বাঁশখালীতে প্রধানমন্ত্রী