শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘জামায়াত-বিএনপি আলাদা থাকলেও তাদের চরিত্র এক’

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, জামায়াত-বিএনপি এক সঙ্গে থাকুক আর আলাদা থাকুক, চরিত্র তাদের এক। আজ সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সল্লা আশ্রয়ণ প্রকল্পে বাসবাসকারীদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জামায়াত-বিএনপি জোট সরকারের সময় সার ও বিদ্যুতের জন্য মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু শেষ হাসিনার আমলে মানুষ অনেক ভাল আছে।

তবে বৈশ্বিক কারণে দ্রব্যমূল্যসহ জ্বালানির দাম বেড়েছে। এরপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ভাল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাত্রা শুরু করেছিলেন ছিন্নমূল মানুষের মাথা গোঁজার ঠাঁই করে দেয়ার জন্য। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকরা তাকে স্বপরিবারে হত্যা করেছিল।

কিন্তু তারই সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসেই মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। দেশের ৫২টি উপজেলায় তিনি ছিন্নমূল মানুষের মাথা গোজার ঠাঁই করে দিতে আশ্রয়ন প্রকল্পে মাধ্যমে বাড়ি করে দিয়েছেন।

তিনি জানান, এখন দেশের মানুষ অনেক ভাল আছে। দেশের এক কোটি মানুষকে স্বল্পমূল্যে খাদ্য দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

গৃহহীন মানুষকে তাদের আশ্রয়স্থল দেয়া হয়েছে। অচিরেই আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে সকল গৃহহীন মানুষকে বাড়ি করে দেয়া হবে।

আশ্রয়ন প্রকল্প পরিদর্শনকালে প্রকল্পে বাসবাসকারী নারী-পুরষ এস এম কামাল হোসেনকে বলেন, আগে তারা আশ্রয়হীন ছিল, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বাড়ি দেয়ায় এখন তাদের দুঃখ অনেকটাই লাঘব হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব মো. মোখলেসুর রহমান, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান

জলদস্যুদের হামলা ও হুমকি, খাসজমি বন্দোবস্ত, পানি সংকট এবং নদী-খালের নাব্যতাসহ নানাবিস্তারিত পড়ুন

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

  • স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত