মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সেচ্ছাসেবকদের বিতর্কিত তালিকা প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা জেলা প্রশাসক কর্তৃক সেচ্ছাসেবকদের বিতর্কিত তালিকা প্রকাশের প্রতিবাদ ও বাতিলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আয়োজনে রোববার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম। বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার দপ্তর সম্পাদক এম. বেলাল হোসাইন, ভোরের পাতার স্টাফ রিপোর্টার গাজী ফারহাদ, ভিবিডি সাতক্ষীরার সাধারণ সম্পাদক হোসেন আলী, সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক শাহীন বিল্লাহ, ভিবিডির প্রজেক্ট অফিসার ইব্রাহিম খলিল, প্রথম আলো বন্ধুসভার সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়রা ফারজানা, কর্ণ বিশ্বাস কেডি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, নাগরিক আন্দোলন মঞ্চের যুগ্ম সম্পাদক রওনক বাশার।

বক্তারা বলেন, সেচ্ছাসেবকরা কেউ নাম কামানোর জন্য করোনাকালে মানুষের পাশে দাড়ায়নি। সকলেই বিবেকোর তাড়নায় দাড়িয়েছিলো। জীবন বাঁচি রেখে কাজ করেছিল। সেই সকল সেচ্ছাসেবকদের বাদ দিয়ে একটি মনগড়া তালিকা তৈরি করে সাতক্ষীরা জেলা প্রশাসন সেচ্ছাসেবকদের চরমভাবে অপমানিত করেছেন। যারা বিভিন্ন এনজিও থেকে সুবিধা নিয়ে সেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিল তাদের নামই স্থান পেয়েছে। এটি মেনে নেওয়া যায় না।

তারা বলেন, অবিলম্বে ওই বিতর্কিত তালিকা বাতিল করতে হবে। আগামী ৭ দিনের মধ্যে ওই তালিকা বাতিল করা না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ বড়ধরনের কর্মসূচি গ্রহন করা হবে জানান তারা। মানববন্ধনে সেভ দ্যা ফিউচার, প্রথম আলো বন্ধুসভা, সিওয়াইডি, ভিবিডিসহ সেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন

সাতক্ষীরার ঐতিহ্যবাহী সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন টিভিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার সোমবার (১০বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার

নিখোঁজের ২দিন পর সাতক্ষীরার আশাশুনিতে ব্যবসায়ী কালাম সরদারের (৬০) মরদেহ উদ্ধার করাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • আহত ছাত্রদল নেতা বাপ্পিকে হাসপাতালে দেখতে গেলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ
  • সাতক্ষীরার বাঁশদহায় ইয়াবাসহ শফিকুল আটক
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান, আলোচনা সভা
  • সাতক্ষীরায় শিশু অধিকার রক্ষা ও যৌন নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে
  • সাতক্ষীরায় বৃক্ষমেলায় ‘গ্যাস সেভার’ এবং পরিবেশবান্ধব রান্নার নানা উদ্ভাবন