বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তাবলিগের দুগ্রুপের বিরোধ নিয়ে যা বললেন আইজিপি

বিশ্ব ইজতেমায় তাবলিগ জামাতের দুগ্রুপের বিরোধ সম্পর্কে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আমরা দুপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করবেন বলে কথা দিয়েছেন। তারপরও যদি তারা কোনো কিছু করেন তবে আইনগতভাবে মোকাবিলা করা হবে। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, ইনশাল্লাহ দুগ্রুপের মধ্যে কোনো সমস্যা হবে না।

বুধবার দুপুর ১২টায় বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন শেষে শহিদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে স্থাপিত গাজীপুর মহানগর পুলিশ কন্ট্রোল রুমের সামনের মাঠে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে র‌্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন ইজতেমার ময়দান পরিদর্শনে গিয়ে বলেছেন, ইচ্ছাকৃতভাবে যদি কেউ ইজতেমা ময়দানের ক্ষতিসাধন করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির প্রথমপক্ষের বিরুদ্ধে দ্বিতীয় পক্ষের একটা জোরালো অভিযোগ রয়েছে যে, প্রথমপর্বের ইজতেমা শেষে ইচ্ছাকৃতভাবে টয়লেটসহ ময়দানের অনেক কিছু প্রথমপক্ষ নষ্ট করে দিয়ে যায়। একজন মুসলমান হিসেবে এসব করা মোটেই উচিত না। এ বিষয়গুলো নিয়ে আগেও ব্যাপক আলোচনা হয়েছে।

তিনি বলেন, প্রথম পক্ষের ইজতেমা শেষে দ্বিতীয়পক্ষের কাছে মাঠ হস্তান্তরের সময় প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃংলা বাহিনীর যেসব সদস্য থাকবেন তারা বিষয়টি মনিটরিং করবেন। যদি কেউ ইচ্ছাকৃতভাবে এসব কাজ করে তাহলে তাদের বিরুদ্ধে এবার আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের (জুবায়েরপন্থি) বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে। মাঝে ৪ দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি মুসল্লিরা (সা’দপন্থি) বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেবেন। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের বিশ্ব ইজতেমার পরিসমাপ্তি ঘটবে। ২০১১ সাল থেকে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…