বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যোগ দিতে বেনাপোল চেকপোস্ট দিয়ে আসছে ভারতীয় মুসল্লি

বেনাপোল প্রতিনিধি : মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমায় যোগ দিতে ভারতের ৭ রাজ্য থেকে মুসল্লিরা আসতে শুরু করেছে। ভারতের ত্রিপুরা রাজ্যসহ উত্তর-পূর্ব ভারতের ৭ রাজ্য থেকে বিপুলসংখ্যক মুসল্লি আসছেন বেনাপোল চেকপোষ্ট দিয়ে।

আগামী ২রা ফেব্রুয়ারী ঢাকার টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইসতেমার প্রথম পর্বে যোগ দিতে ভারতীয় মেহমান বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসতে শুরু করেছে। ভারতীয় মুসল্লিরা বেনাপোল স্থলবন্দর থেকে বাস কিংবা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনযোগে টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে যাচ্ছেন। তবে ইমিগ্রেশন এর ভিতরে স্বাস্থ্য পরীক্ষা করতে দেখা গেছে মুসল্লিদের।

রাজধানীর নিকটবর্তী গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী ২রা ফেব্রুয়ারি থেকে ৫৭তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। শুক্রবার ফজর বাদ আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে প্রথম পর্বের এ বিশ্ব ইজতেমা।

বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, বিদেশি মেহমানদের অভ্যর্থনা জানানো, থাকা-খাওয়া ও ঢাকায় পাঠানোসহ সব কাজ দ্রুত করার জন্য তাবলিগ জামায়াতের ঢাকার কাকরাইল মসজিদ থেকে একটি প্রতিনিধি দল বেনাপোল স্থলবন্দরে অবস্থান করছেন। তারা প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত আগত মুসল্লিদের সার্বিক সহযোগিতা করছেন।

বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ শফিক আহমেদ বলেন, ভারতের বিভিন্ন রাজ‍্য থেকে মুসল্লিরা বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসছে। প্রতিদিনই সকাল থেকে ইমিগ্রেশন পুলিশ আগত মুসল্লিদের দ্রুত কাগল পত্র দেখে ইমিগ্রেশন এর কার্যক্রম সম্পন্ন করে দিতে দেখা গেছে। এক হাজারের বেশি ভারতীয় মেহমান বেনাপোল ইমিগ্রেশন দিয়ে প্রবেশ করেছে বলে জানাই ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

একই রকম সংবাদ সমূহ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ