শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপাতি বিজয়, সমঝোতা চূড়ান্ত

অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার পেলেন থালাপাতি বিজয়। তার দল টিভিকের একটি সূত্র জানিয়েছে, কংগ্রেস, ভিসিকে-সহ দুই বাম দল সিপিএম এবং সিপিআই সমর্থন দেওয়ার কথা জানিয়েছে। এই চার দলের সমর্থন পাওয়ায় বিজয় অনায়াসেই মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন।

টিভিকে সূত্রে খবর, শুক্রবারের মধ্যেই তামিলনাড়ুর লোকভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে দেখা করবেন বিজয়। সেখানেই তিনি সরকার গঠনের দাবি জানাবেন। রাজভবন থেকে বেরিয়ে যৌথ সাংবাদিক বৈঠক করতে পারেন টিভিকে, কংগ্রেস এবং দুই বাম দলের নেতারা।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভিসিকে একটি মন্ত্রিত্ব পেতে যাচ্ছে। এছাড়া বামপন্থি দল সিপিআই এবং সিপিএম এর জন্য দুটি মন্ত্রিত্ব রাখা হচ্ছে।

দল তিনটিরই বিধানসভায় দুটি করে আসন রয়েছে। উচ্চপর্যায়ের আলোচনার পর শুক্রবার তারা টিভিকেকে সমর্থন দেওয়ার ঘোষণা দেয়।

অবশেষে শেষ হলো প্রতীক্ষার প্রহর, সরকার গঠনের পথে বিজয়

এদিকে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আগামী শনিবার (৯ মে) শপথ নিতে যাচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় অনুষ্ঠিত বিজেপির বিধায়কদের দলীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর নামেই সবার সমর্থন আসে।

বৈঠকে সভাপতিত্ব করে অমিত শাহ বলেন, ‘বিজেপি বিধায়ক দলের পক্ষ থেকে পাওয়া সব প্রস্তাবই শুভেন্দু অধিকারীর পক্ষে ছিল।’

একই রকম সংবাদ সমূহ

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা

নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া ব্রিকস সম্মেলনের যৌথ ঘোষণায় সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্যবিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?