শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালায় আট দলীয় দুই লক্ষ টাকার নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) বিকালে তালা উপজেলার চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে তালা সাংবাদিক ফোরাম ও চরগ্রাম আদর্শ যুব সংঘের আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটী ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন, তালা প্রেসক্লাবের আহবায়ক এমএ হাকিম, যুবদল নেতা ফারুক হোসেন জোয়ার্দ্দার, সৈয়দ আজম, লাভলুর রহমান, কামাল হোসেন, সাংবাদিক গাজী সুলতান আহমেদ, এমএ ফয়সাল, সেলিম হায়দার, রোকনুজ্জামান টিপু, মোঃ শফিকুল ইসলাম, জিএম খলিলুর রহমান লিথু,তাপস সরকার, শিরিনা খাতুন প্রমুখ।
উদ্বোধনী খেলায় সাতক্ষীরা সদরের ভাদড়া-বাউকোলা স্পোর্টিং ক্লাব ৪-০ গোলের ব্যবধানে ঢাকার নারায়ণগঞ্জ ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মোঃ আবু সুফিয়ান। ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন শিক্ষক শেখ মোঃ অলিউল ইসলাম। শত শত দর্শক খেলাটি উপভোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…