শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জাতীয়পার্টির নেতা নজরুলের বিরুদ্ধে মাননবন্ধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা জাতীয়পার্টির সভাপতি, ফ্যাসিষ্ট সরকারের দোশর, হাসপাতাল খাদ্য সিÐিকেটের মূলহোতা, নাশকতা, ডাকাতি সহ প্রায় অর্ধশত মামলার আসামী, মামলাবাজ ও সন্ত্রাসী এস এম নজরুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টায় তালা প্রেসক্লাবের সামনে তালা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের নামে মিথ্যা ও হয়রানীমূলক মামলার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তালা প্রেসক্লাবের আহবায়ক এম এ হাকিমের সভাপতিত্বে ও তালা প্রেসক্লাবের সদস্য মোস্তাফিজুর রহমান রেন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, তালা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এম এ ফয়সাল, সদস্য সচিব সেলিম হায়দার, উপজেলা বিএনপি নেতা সাংবাদিক লিয়াকত হোসেন, মোঃ মহিউদ্দীন, গাজী সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক গাজী সুলতাল আহম্মেদ, কাজী আরিফুল হক বুলু, জাহাঙ্গীর হোসেন, সেকেন্দার আবুজাফর, শফিকুল ইসলাম, খলিলুর রহমান লিথু, রোকোনুজ্জামান টিপু, আসাদুজ্জামান রাজু, খলিলুর রহমান, সাংবাদিক মাগফুর রহমান ঝন্টু, আজমল হোসেন জুয়েল, শিরিনা খাতুন প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, সাংবাদিক নজরুল ইসলাম একজন সন্ত্রাসী ও মামলাবাজ। সে সাংবাদিকতার প্রভাব খাটিয়ে তালা হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সিÐিকেট গড়ে তুলে বছরে কোটি কোটি টাকা অবৈধভাবে আয় করছেন। হাসপাতালে খাদ্য সরবাহের নামে দূর্ণীতি করে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তিনি। সাবেক আওয়ামীলীগ সরকারের আমলে থানা পুলিশ কে ম্যানেজ করে বিএনপি ও জামায়াতের শত শত নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে এই নজরুল। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোটি কোটি টাকার বিনিময়ে বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসী ভাড়া করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে ছিল সে।
তারা বলেন, তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে কেহ মুখ খুলতে সাহস পায় না। সে তালার অঘোষিত স¤্রাট। কেহ তার দূর্ণীতির প্রতিবাদ করলে সন্ত্রাসী লেলিয়ে দেয়া হয়। নিজের পকেটের লোককে বাদি করে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে। আন্দলনে সরকারের পতন হলেও ফ্যাসিষ্ট সরকারের দোশর সাংবাদিক নজরুলের পতন হয় নাই। অবৈধ ভাবে কালো টাকার প্রভাব খাটিয়ে প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ম্যানেজ করে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন তিনি।
বক্তরা বলেন, তালা প্রেসক্লাবের সভাপতির ভূয়া পরিচয় দিয়ে সরকারী বিভিন্ন দপ্তরের কাজ বাগিয়ে নিয়ে সে আজ কোটিপতি বনে গেছে। সে প্রেসক্লাবের সভাপতি পরিচয় দিয়ে তালায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকদের নামে আদালতে মামলা করেছে। তার অপকর্মের প্রতিবাদে সকল সাংবাদিক, পেশাজিবী, রাজনৈতিক দল সহ সকলের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, জাতীয় কাউন্সিল আয়োজন, মেয়াদোত্তীর্ণবিস্তারিত পড়ুন

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষাসৈনিক ও বিএনপির জাতীয় স্থায়ীবিস্তারিত পড়ুন

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারবিস্তারিত পড়ুন

  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
  • হাইকোর্টের রায়: সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
  • আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, বিএনপির সাধারণ কর্মী: শাহে আলম
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের : দ্য ডেল্টাগ্রামের জরিপ
  • আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড: আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার আহ্বান উপদেষ্টার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী