নিষিদ্ধ সংগঠনের ডাকা লকডাউনকে মানুষ গুরুত্ব দেয়নি : রিজভী


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিষিদ্ধ সংগঠনের ডাকা লকডাউনকে মানুষ গুরুত্ব দেয়নি। সবকিছু স্বাভাবিকভাবে চলছে। নিষিদ্ধ সংগঠনের ডাকা লকডাউন কোনো রাজনৈতিক কর্মসূচি নয়।
রোববার (২৯ নভেম্বর) নয়াপল্টনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
রিজভী বলেন, আগামী ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কারের কাজ চলায় বিজয় মাসের কর্মসূচির উদ্বোধনী সমাবেশ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ডিসেম্বরের সমাবেশ এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশাজীবীর সঙ্গে বিএনপির পক্ষ থেকে বৈঠক করা হয়েছে।
চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন,‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পরাজিত শক্তি আজও বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। সরকার শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।’
তিনি আরও বলেন,‘বিভিন্ন এলাকায় অস্ত্র ব্যবহার করে কীভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে, তা দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয় থাকলে চলবে না। তারা তৎপর না হলে পরিস্থিতির উন্নতি হবে না।’
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারবিস্তারিত পড়ুন

ফ্যাসিস্ট হাসিনার অনুসারীরাই বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে : রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার অনুসারীরাই দেশেরবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী
আওয়ামী লীগের অর্থ লুটপাট, হত্যাকাণ্ড, গুম ও বিচারবহির্ভূত হত্যাসহ সকল অপরাধের বিচারবিস্তারিত পড়ুন


