রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ছাগল ও ক্ষুদ্র ব্যবসার উপকরণ বিতরণ করলো উত্তরণ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় বেসরকারী সংস্থা উত্তরণের ল্যান্ডওয়াটার প্রকল্পের পক্ষ থেকে ল্যান্ডস্কেপের কমিউনিটি পর্যায়ে ছাগল, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার উপকরণ বিতরণ করা হয়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার।

এ সময় ৫৪ জনকে ১০২ টি ছাগল, ২টি সেলাই মেশিন এবং ক্ষুদ্র ব্যবসার জন্য ৫ জনকে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে নওয়াপাড়া শেখপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আসমা খাতুন।

উত্তরণ বাগেরবিল উন্নয়ন সংগঠনের বাস্তবায়নে প্রভাষক আবুল কালামের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তালা মহিলা কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা অধ্যাপক মোশারফ হোসেন, মোঃ আবুল হোসেন, জামায়াত নেতা আফতাব উদ্দীন, ডাঃ জাকির হোসেন, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, যুবদল নেতা সাইদুর রহমান সাইদ, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, পানি কমিটি নেতা আশরাফুন নাহার আশা, গুলশান আরা, সাংবাদিক বিএম জুলিফিকার রায়হান, উত্তরণের ল্যান্ডওয়াটার প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এমদাদ হোসেন, উত্তরণ কর্মকর্তা দিলীন সানা, তানিয়া সুলতানা, ফাওজুল কবীর, মোঃ আল আমিন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ

সাতক্ষীরার তালায় ভুল অস্ত্রোপচারের অভিযোগে সাধন বিশ্বাস (৪৫) নামে এক রোগীর মৃত্যুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বড়বিস্তারিত পড়ুন

  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা