তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা


তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা সদর উপজেলার খানপুর বিলের একটি ঘেরের ভেতর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে চারজনকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
জানা গেছে, খানপুর বিল এলাকায় একটি ঘেরের ভেতর থেকে কোনো ধরনের অনুমতি ছাড়াই বালু উত্তোলন করা হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা বিষয়টি নিশ্চিত করেছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তেরবিস্তারিত পড়ুন

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া ও শুভংকরকাটি এলাকার রেকর্ডীয় জমি পাইকগাছাবিস্তারিত পড়ুন

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন


