বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সাথে নৌকার প্রার্থীর মতবিনিময়

সেলিম হায়দার: সাতক্ষীরার তালায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্দ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, দেশী বিদেশী ষড়যন্ত্রকারীদের রুখতে আবারও নৌকা কে বিজয়ী করতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কেহই আমাদের পরাজিত করতে পারবে না। আওয়ামী লীগের রাজনীতি করে যারা নৌকার বিরোধিতা করছেন তাদেরও এর মাশুল দিতে হবে।
শেখ হাসিনার হাত কে শক্ত করতে নৌকা প্রতিকে ভোট চান তিনি।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে পাটকেঘাটা শ্মাশান মন্দির মাঠে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ^জিৎ সাধু, উপজেলা সভাপতি ঘোষ স্বরজিৎ কুমার, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, পুলক পাল, শংকর দাশ, সমীর দাশ, দেবাশীষ মুখার্জী প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান