শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিকসহ আহত ৩০

জাহাঙ্গীর হোসেন: সাতক্ষীরায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিকসহ ৩০ জন আহত হয়েছে।

শুক্রবার দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার ত্রিশমাইল এলাকায় এই ঘটনা ঘটে।

আহত দুই ভারতীয় নাগরিক হলেন পশ্চিমবঙ্গের অশোকনগর এলাকার নিখিল মালাকার ও গুমা এলাকার স্বরস্বতী হালদার। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, যাত্রীবাহী একটি বাস খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে আসার সময় একটি ডাম্পার ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক উভয়েই দুমড়ে মুচড়ে গিয়ে পাশ্ববর্তী ডোবায় পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহতদের উদ্ধার করে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব নাথ ঘটনাটি নিশ্চিত করে জানান, আহতদের সদর হাসপাতাল ও মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতের কোন খবর পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

ভারত থেকে আমদানিকৃত চালের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে তা ফেরত পাঠানোরবিস্তারিত পড়ুন

ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়

ভারত থেকে পুশইনের শিকার এক ভারতীয় নারীর বর্তমানে ঠায় হয়েছে সাতক্ষীরার কলারোয়ায়বিস্তারিত পড়ুন

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখতে এবং তাদের হয়রানি করতে সুপ্রিম কোর্টেরবিস্তারিত পড়ুন

  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • ভারতে মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ
  • ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য
  • ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে ভারতের লোকসভায় বিজেপি-কংগ্রেসের উত্তেজনা
  • ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর যা বলছে ককরোচ জনতা পার্টি
  • অবশেষে টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা
  • মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের
  • ভারতে আন্দোলন: বিক্ষোভকারী তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
  • অবশেষে ককরোচ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মোদি সরকার
  • সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির
  • আন্দোলনের নামে ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে: মন্ত্রী দিলীপ ঘোষ